BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

কুষ্টিয়ায় বজ্রপাতে শিক্ষার্থীসহ দুজনের মৃত্যু

নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ২৪

কুষ্টিয়া দৌলতপুরে পৃথক স্থানে বজ্রপাতে এক শিক্ষার্থীসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মকবুল হোসেন (৫৩) নামে আরও একজন আহত হয়ে চিকিৎসাধীন।‎‎শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিলগাথুয়া ও শিতলাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।‎‎

নিহতরা হলেন উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের শিতলাইপাড়া গ্রামের পলাশ মণ্ডলের ছেলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাইফ হোসেন তোহা (১০) ও ভারত সীমান্ত সংলগ্ন প্রাগপুর ইউনিয়নের বিলগাথূয়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে জামাত আলী (২৫)।‎‎

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরছিল শিক্ষার্থী তোহা। এসময় হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়।

পরে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।‎‎একই সময় উপজেলার বিলগাথুয়া গ্রামে একটি বাঁশের মাচায় বসে ছিলেন কৃষক জামাত আলী। এসময় বজ্রপাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় মকবুল হোসেন নামের একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

‎‎দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তুহিন বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ  বলেন, শিতলাইপাড়া গ্রামের শিক্ষার্থীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।‎

বিডিবাএন২৪/আরডি

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.