চয়ন আহমেদ,কুষ্টিয়া, বিডি বাংলা নিউজ ২৪
কুষ্টিয়ার ভেড়ামারার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর মাঠের ধানক্ষেতে পড়েছিল অজ্ঞাত ব্যক্তির মুখ পোড়ানো গলাকাটা বিবস্ত্র মরদেহ। আজ ২৬শে নভেম্বর (বুধবার) সকাল ৯টার দিকে কৃষকরা ধান কাটতে গিয়ে রামচন্দ্রপুর বিলের মাঠের ধানক্ষেতে মরদেহটি দেখতে পায়।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল রব তালুকদার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দা ও কৃষকরা জানান, বুধবার সকাল ৯ টার দিকে প্রতিদিনের মত তারা মাঠে ধান কাটতে যায়। এসময় রামচন্দ্রপুর বিলের মাঠে কৃষক মনির জমিতে তারা একটি মুখপোড়ানো,গলাকাটা বিবস্ত্র মধ্যবয়সী পুরুষ মানুষের মরদেহ দেখতে পায়। তারা জানায়, অজ্ঞাত ব্যক্তিটিকে পাশের রাস্তায় গতকাল (মঙ্গলবার) রাতেই হয়তো গলা কেটে হত্যা করা হয়েছে। পরবর্তীতে লাশটিকে পার্শ্ববর্তী ধানক্ষেতে দুর্বৃত্তরা ফেলে রেখে যায়। তাদের ধারণা, এসময় তাকে বিবস্ত করে ওই পোশাক দিয়েই তার মুখ পুড়িয়ে দিয়ে গেছে দুর্বৃত্তরা। পরবর্তীতে আতঙ্কিত কৃষকরা পুলিশে খবর দেয়।
স্থানীয় কৃষক রাজা আলী জানান, বুধবার সকালে আমি আমার জমিতে সার ও বীজ দিতে এসেছিলাম। আমার ঠিক পাশের জমিতেই তাকিয়ে দেখি পুতুলের মত কি যেন পড়ে আছে। কাছে দিয়ে দেখি,মধ্যবয়সী একজন অজ্ঞাত মানুষের মুখপোড়ানো ও গলাকাটা বিবস্ত্র লাশ পড়ে আছে। পরবর্তীতে আমি কৃষক রুহুল শেখের মোবাইল থেকে পুলিশকে বিষয়টি জানায়।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মো: আবদুর রব তালুকদার বলেন, উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর মাঠে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। আমরা তার পরিচয় সনাক্তের চেষ্টা চালাচ্ছি। আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম লাশের পরিচয় ও অপরাধী শনাক্তের কাজ করছে।
বিডিবাএন২৪/আরডি
- অর্থপাচারের অভিযোগ সত্ত্বেও জাতীয় রাজস্ব বোর্ড-এর সচিব হচ্ছেন এনবিআর সদস্য আল আমিন প্রামাণিক
- গ্লোবাল হোম এপ্লায়েন্স ব্র্যান্ড ভ্যারোনিকার হেড অব সেলস হিসেবে যোগদান করলেন এ.কে.এম. কামরুজ্জামান (নিলু)
- ইবির আইন অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিন
- সাইবার স্পেসে জাতীয়তাবাদী রাজনীতি জোরদারে নতুন দায়িত্ব
- জেসিআই বাংলাদেশের ২০২৬ সালের জাতীয় প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আরেফিন রাফি আহমেদ



