
নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ ২৪
দুর্গাপূজা উপলক্ষে কুষ্টিয়ায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাব। গতকাল (বুধবার, ১ অক্টোবর) সন্ধ্যায় শহরের আড়ুয়াপাড়ার ফাল্গুনী সংঘ মন্দির ও শ্রীশ্রী রানী সতী মন্দির পরিদর্শন শেষে এ তথ্য জানিয়েছেন র্যাব-১২-এর সিও অ্যাডিশনাল ডিআইজি মো. আতিকুর রহমান মিয়া।
তিনি বলেন, ‘পূজামণ্ডপে নিয়মিত টহল, গোয়েন্দা কার্যক্রমে এফএস নিয়োগ, জরুরি পরিস্থিতিতে রেসপন্স টিম এবং সদর দপ্তরে কন্ট্রোল রুম চালু রাখা হয়েছে। এছাড়াও আয়োজকদের সঙ্গে মতবিনিময় করে সার্বিক খোঁজখবর নেয়া হয়েছে।
র্যাব কর্মকর্তা জানান, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব। নিরাপত্তায় র্যাব সবসময় প্রস্তুত থাকবে, যাতে সবাই আনন্দমুখর পরিবেশে উৎসব পালন করতে পারে।
পরিদর্শনকালে র্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার পুলিশ সুপার কেএম এ মামুন খান চিশতী, এএসপি মো. ওসমান গনি, গোয়েন্দা শাখার সদস্যসহ র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডিবিএন২৪/আরডি
ভারপ্রাপ্ত সম্পাদক : গোলাম জাকারিয়া, বার্তা সম্পাদক: এস.এম.রিয়াদুল ইসলাম,
যোগাযোগ: অফিস:-বাড়ি নং ৭-৮,লেভেল-৯, ব্লক-এ,বনশ্রী রামপুরা ঢাকা-১২১৯।
মোবাইলঃ ০১৭১১-২৮৮৯৮০, নিউজ রুম :- ০১৫৪০-৭২৬৬৩৪. টেলিফোন :- ০৯৬০৬-৯৪৮৮৬৮।
© 2026 BDBanglaNews24.net All Right Reserved.