
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণার দিন ঘিরে নিরাপত্তা জোরদারে ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েনের অনুরোধ জানিয়ে সেনাসদরে চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বুধবার (১২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। তিনি জানান, “ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের অফিস থেকে সেনা সদর দফতরে আজ আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে।”
আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) চব্বিশের জুলাই–আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিষয়ে রায় ঘোষণার তারিখ জানানো হবে।
রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষণা করা আওয়ামী লীগের ‘লকডাউন কর্মসূচি’ এবং সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে ঢাকার গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
রাজধানীর ৫০টি থানায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি র্যাব ও বিপুলসংখ্যক বিজিবি সদস্য বুধবার ভোর থেকে হাইকোর্ট এলাকা, বাংলা একাডেমি, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : গোলাম জাকারিয়া, বার্তা সম্পাদক: এস.এম.রিয়াদুল ইসলাম,
যোগাযোগ: অফিস:-বাড়ি নং ৭-৮,লেভেল-৯, ব্লক-এ,বনশ্রী রামপুরা ঢাকা-১২১৯।
মোবাইলঃ ০১৭১১-২৮৮৯৮০, নিউজ রুম :- ০১৫৪০-৭২৬৬৩৪. টেলিফোন :- ০৯৬০৬-৯৪৮৮৬৮।
© 2026 BDBanglaNews24.net All Right Reserved.