
চয়ন আহমেদ,কুষ্টিয়া,বিডি বাংলা নিউজ২৪
কুষ্টিয়ায় তৃনমূল নেতাকর্মীদের মশাল মিছিল ও বিক্ষোভ
কুষ্টিয়া-৩ (সদর) আসনে ঘোষিত বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে সাবেক সাংসদ সোহরাব উদ্দিনের সমর্থকেরা মশাল মিছিল ও বিক্ষোভ করেছেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত ৭ টার দিকে কুষ্টিয়া শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো অতিক্রম করে, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক ঘুরে মজমপুর ট্রাফিক মোড়ে নারী-পুরুষসহ হাজারো মানুষ এতে অংশ নেয়৷ সেখানে রেল লাইনের গেট ফেলে মহাসড়কে আগুন জ্বালিয়ে সোহরাব উদ্দিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে এই কর্মসূচি পালন করেন। ঘন্টাব্যাপী কর্মসূচি চলাকালিন দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। পরে বিক্ষোভকারীদের কর্মসূচি শেষ হলে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিকে নিয়ে আসে। আইনশৃঙ্খলা বাহিনী জানান, এসময় কোন হতাহতের ঘটনা ঘটেনি। পরিস্থিতি শান্ত রাখতে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থায় ছিল।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, কুষ্টিয়া-৩ সদর আসনে জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে মনোনয়ন দেওয়ায় "বিতর্কিত হচ্ছে। তৃণমূল নেতাকর্মীদের মতামতের বাইরে গিয়ে জাকির সরকারকে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে। এই আসনটির যোগ্য নেতা সাবেক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
তারা বলেন, দলের কঠিন সময়ে যিনি মাঠে ছিলেন, তাকে বঞ্চিত করে অযোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে, যা দলীয় চেতনার পরিপন্থী।
এদিকে মিছিলে নেতৃত্বদানকারী সোহরাব উদ্দিনের ঘনিষ্ঠ নেতারা বলেন, স্থানীয় পর্যায়ে দীর্ঘদিনের সংগ্রাম, জনসমর্থন ও ত্যাগ অবমূল্যায়ন করলে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হবে। তাই অবিলম্বে নির্বাচনের আগে বর্তমান প্রার্থীর মনোনয়ন বাতিল করে যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে সোহরাব উদ্দিনকে ফিরিয়ে আনার দাবি জানান তারা। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা নানা স্লোগান দিতে দিতে বলেন, দাবি মানা না হলে তারা আরও কঠোর কর্মসূচিতে যাবে।
বিডিবাএন২৪/আরডি
ভারপ্রাপ্ত সম্পাদক : গোলাম জাকারিয়া, বার্তা সম্পাদক: এস.এম.রিয়াদুল ইসলাম,
যোগাযোগ: অফিস:-বাড়ি নং ৭-৮,লেভেল-৯, ব্লক-এ,বনশ্রী রামপুরা ঢাকা-১২১৯।
মোবাইলঃ ০১৭১১-২৮৮৯৮০, নিউজ রুম :- ০১৫৪০-৭২৬৬৩৪. টেলিফোন :- ০৯৬০৬-৯৪৮৮৬৮।
© 2026 BDBanglaNews24.net All Right Reserved.