এস.এম.রিয়াদুল ইসলাম বার্তা সম্পাদক,বিডি বাংলা নিউজ ২৪
অদ্য ১১ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, মহান কুষ্টিয়া পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে শহীদ বেদী ডি.সি. কোর্ট চত্বরে বর্ণাঢ্য বিজয় র্যালি, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। কুষ্টিয়া জেলা প্রশাসন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কুষ্টিয়া জেলা ইউনিট কমান্ডের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ইকবাল হোসেন। এছাড়াও কুষ্টিয়া জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, বিভিন্ন সামাজিক–সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ডিসি মহোদয়ের বক্তব্য:
জনাব মোঃ ইকবাল হোসেন তাঁর বক্তব্যে বলেন—
“কুষ্টিয়ার এই মহান মুক্ত দিবস আমাদের গৌরবের ইতিহাস। বীর মুক্তিযোদ্ধাদের অকুতভয় সংগ্রাম, ত্যাগ ও আত্মবলিদানের মাধ্যমেই আমরা পেয়েছি লাল-সবুজের পতাকা। তাদের সেই অবদান চির অম্লান হয়ে থাকবে। কুষ্টিয়া মুক্ত দিবস আমাদের স্বাধীনতার গৌরবকে নতুন করে স্মরণ করিয়ে দেয়। আগামী প্রজন্মকে এই ইতিহাস জানাতে হবে, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে হবে।”
অনুষ্ঠানে শহীদ বেদীতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয় এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বর্ণাঢ্য বিজয় র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কুষ্টিয়া জেলা ইউনিট কমান্ড।
বিডিবাএন২৪/আরডি
- ইবি ছাত্রদলের কমিটি ঘিরে আলোচনায় যে তরুণ নেতারা
- তামিল রাজনীতিতে নতুন সমীকরণ: নির্বাচনী দৌড়ে এগিয়ে অভিনেতা বিজয়ের দল
- ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে পৌঁছেছে সরকারি সরবরাহ
- কাকে কুলাঙ্গার বললেন?”—রাশেদ প্রধানকে প্রশ্ন অতিরিক্ত আইজিপির
- রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ে সংকট: ভর্তি বিষয়ে সতর্ক থাকার আহ্বান



