BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

জেসিআই বাংলাদেশের ২০২৬ সালের জাতীয় প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আরেফিন রাফি আহমেদ

‎নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ২৪


জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের ২০২৬ কার্যবছরের জাতীয় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন সংগঠনের পরিচিত ও সক্রিয় নেতা আরেফিন রাফি আহমেদ। শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর হোটেল রেডিসনে অনুষ্ঠিত নির্বাচন ও দিনব্যাপী ভোটগণনা শেষে এ ফলাফল ঘোষণা করা হয়।

এ বছরের নির্বাচনে জাতীয় প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন দুই বিশিষ্ট নেতা—আরেফিন রাফি আহমেদ এবং আলতামিশ নাবিল। দেশের বিভিন্ন লোকাল অর্গানাইজেশনের প্রেসিডেন্ট, ভোটাধিকারপ্রাপ্ত প্রতিনিধি এবং ন্যাশনাল কাউন্সিল মেম্বারদের সরব অংশগ্রহণে নির্বাচন সম্পন্ন হয়। বিপুল ভোট ব্যবধানে বিজয় লাভ করে ২০২৬ সালের জন্য জেসিআই বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পান আরেফিন রাফি আহমেদ।

বিজয় ঘোষণার পর প্রতিক্রিয়ায় আরেফিন রাফি আহমেদ বলেন,
“এই বিজয় শুধু আমার নয়। এটি জেসিআই বাংলাদেশের প্রতিটি সদস্য, প্রতিটি লোকাল অর্গানাইজেশন, এবং যারা আমাকে বিশ্বাস করেছেন—তাদের সম্মিলিত সাফল্য। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাকে আরও দায়িত্বশীল, আরও দৃঢ়প্রতিজ্ঞ করেছে। আমি বিশ্বাস করি, ২০২৬ সালে আমরা একসঙ্গে একটি আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও প্রভাবশালী জেসিআই বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবো।”

২০২৬ সালের জন্য তিনি এক বছরের মেয়াদে জাতীয় প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। তিনি সংগঠনের ভবিষ্যৎ উন্নয়নে ঐক্য, উদ্ভাবন, প্রতিষ্ঠানগত উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিকাশকে প্রধান অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেছেন।

বিডিবাএন২৪/আরডি

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.