BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

গাজায় গণহত্যার বিরুদ্ধে কুষ্টিয়ায় বিক্ষোভ

চয়ন আহমেদ, কুষ্টিয়া,বিডি বাংলা নিউজ ২৪

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান হামলা ও গণহত্যার বিরুদ্ধে কুষ্টিয়ায় বিক্ষোভ হয়েছে।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার (৭ এপ্রিল) সকাল ১০টায় কুষ্টিয়ার সর্বস্তরের জনতার ব্যানারে কুষ্টিয়া ইসলামিয়া কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌড়হাস মোড়ে গিয়ে শেষ হয়। এরপর তারা সেখানে অবস্থান করেন এবং বক্তব্য দেন। সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

কুষ্টিয়ার সর্বস্তরের জনতার ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলে রাজনৈতিক সংগঠন, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভকারীরা ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব চাই সহ ইসরায়েল বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় তাদের হাতে লেখা বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা
গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর নৃশংস হামলা ও গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসঙ্গে ইসরায়েলি পণ্য বয়কট করার আহ্বানও জানিয়েছেন তারা। সমাবেশে বক্তারা আরো বলেন, দখলদার ইসরায়েলি বাহিনী নৃশংস হামলা ও গণহত্যা চালাচ্ছে। গাজা ও রাফা সীমান্তে অসংখ্য ফিলিস্তিনিদের হত্যা করছে। এটা মানবাধিকারের চরম লঙ্ঘন। অথচ ফিলিস্তিনে এই নিপীড়নের বিরুদ্ধে পশ্চিমা বিশ্ব নীরব ভূমিকা পালন করছে।

চয়ন আহমেদ
কুষ্টিয়া সদর উপজেলা প্রতিনিধি ০১৭৯৭৬৬৭৭৯১

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.