BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ

নিউজ ডেস্ক, বিডি বাংলা নিউজ ২৪

রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে মুখোমুখি অবস্থানে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টার দিকে শুরু হয় উত্তেজনা, যা পরে রূপ নেয় সংঘর্ষে।

এ সময় দুই কলেজের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ইটপাটকেল ছুড়তে দেখা যায়। তবে ঠিক কী কারণে এ সংঘর্ষ বেধেছে তা জানা যায়নি।

সংঘাতের শুরু থেকে সিটি কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব ফুটওভার ব্রিজের নিচে জড়ো হতে থাকে। অন্যদিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে জড়ো হতে থাকে। উভয় কলেজের শিক্ষার্থীরা একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.