BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

কুষ্টিয়ায় ট্রাক চা পা য় মসজিদের মুয়াজ্জিন নি হ ত,ড্রাইভার-হেলপার আ ট ক

নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ ২৪

কুষ্টিয়া প্রতিনিধি: বিডি বাংলা নিউজ ২৪

কুষ্টিয়ায় ড্রাম ট্রাকের চাপায় মোহাম্মদ আলি (৭৩) নামে এক মসজিদের মুয়াজ্জিন নিহত হয়েছেন।

মঙ্গলবার(১৫ এপ্রিল) সকালের দিকে সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের নওদাপাড়া মোড়ের কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলি ফকিরাবাদ নওদাপাড়া গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে এবং খেজুরতলা খাঁ পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্বরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, নিহত মোহাম্মদ আলি আজ মসজিদে ফজরের নামাজ শেষ করে নওদাপাড়া মোড়ে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এই ঘটনায় তাৎক্ষনিকভাবে বিক্ষুব্ধ জনতা ট্রাকসহ ট্রাকের চালক ও হেলপারকে ধরে পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে হস্তান্তর করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই নুরুন্নবী ইসলাম জানান, ড্রাম ট্রাকের চাপায় মোহাম্মদ আলি নামের একজন নিহত হয়েছে। বিক্ষুব্ধ জনতা ট্রাকসহ ট্রাকের চালক ও হেলপারকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। বিষয়টি নিয়ে নিহতের পরিবার ও উদ্ধর্তন কর্মকর্তাদের সাথে পরামর্শ ক্রমে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.