BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

কুষ্টিয়া থেকে পাংসা যাবার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের দুই চিকিৎসক মারাত্মক আহত

কুষ্টিয়া প্রতিনিধি,বিডি বাংলা নিউজ ২৪

শুক্রবার সকালে কুষ্টিয়া থেকে পাংসা যাওয়ার পথে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের দুই সম্মানিত চিকিৎসক – অর্থোপেডিক বিভাগের ডাঃ মঈনুদ্দিন সিদ্দিকী এবং মানসিক রোগ বিশেষজ্ঞ ডাঃ আশেক উল্লাহ।

গোপালপুর এলাকায় একটি ট্রাকের সাথে তাদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে তারা মারাত্মকভাবে আহত হন। আহত অবস্থায় তাদের দ্রুত কুষ্টিয়া সদর হাসপাতালে আনা হয় এবং জরুরি চিকিৎসা চলছে।
চিকিৎসকদের অবস্থা এখনো স্থিতিশীল নয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তাদের অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের চিন্তা করা হচ্ছে।

এই ঘটনার পরপরই কুষ্টিয়া শহরের সকল চিকিৎসক ও সহকর্মীরা হাসপাতালে ছুটে আসেন এবং আহত দুই চিকিৎসকের পাশে দাঁড়ান।
সবার কাছে দোয়া চাওয়া হয়েছে যেন প্রিয় এই দুই চিকিৎসক দ্রুত সুস্থ হয়ে উঠেন।

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.