BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

কুষ্টিয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা, অভিযুক্ত মাদক ব্যবসায়ীর নেতৃত্বে হামলা।

কুষ্টিয়া প্রতিনিধি,বিডি বাংলা নিউজ২৪

কুষ্টিয়ার মজমপুর এলাকায় ইকবাল (৩৫) নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে একদল কিশোর গ্যাং। গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছবি:বিডি বাংলা নিউজ ২৪

জানা গেছে, ইকবাল(৩৫) মজমপুর এলাকায় ইট, বালু, সিমেন্ট ও পুরাতন ভবনের মালামাল কেনাবেচার ব্যবসা করেন। সম্প্রতি মনির উদ্দীন (৪২) পিতা: আক্কাস সাং- উদিবাড়ি পশ্চিম মজমপুর থানা ও জেলা কুষ্টিয়া,মনির উদ্দিন (৪২) ইকবালের(৩৫) কাছে পুরাতন বিল্ডিংয়ের কিছু মালামাল কিনতে আগ্রহ দেখায়। মালামালের দাম নিয়ে দরদাম চলাকালে,একপর্যায়ে ইকবাল স্পষ্ট জানিয়ে দেন, যে ভালো দাম দেবে, তাকে মালামাল বিক্রি করবো কম দামে বিক্রি করবো না।

এই কথায় ক্ষিপ্ত হয়ে মনির উদ্দিন (৪২) তার প্রভাব খাটিয়ে স্থানীয় ১০-১২ জন কিশোর গ্যাং সদস্যকে সঙ্গে নিয়ে ধারালো দেশি অস্ত্রসহ ঘটনাস্থলে হাজির হয়। দুপুর আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে কুষ্টিয়ার উদীবাড়ি গুল ফ্যাক্টরির সামনে তারা ইকবালের মালামাল জোরপূর্বক দখল করতে গেলে ইকবাল বাধা দেন। তখন মনির ও তার দল ইকবালকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

স্থানীয়রা তাৎক্ষণিক ইকবালকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ সময় ইকবালের কাছে থাকা একটি ডিসকভার ১১০ সিসি মোটরসাইকেলও ছিনতাই করে নিয়ে যায় হামলাকারীরা।

এলাকাবাসীরা জানান, অভিযুক্ত মনির একজন চিহ্নিত মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে স্থানীয়দের বহু অভিযোগ রয়েছে। হামলার পর ইকবালের ভাস্তে ফজলে হোসেন রাব্বি বাদী হয়ে কুষ্টিয়া সদর থানায় মনির উদ্দিন সহ অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে কুষ্টিয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোশারফ হোসেন জানান, “মামলার তদন্ত চলছে। অভিযুক্তদের শীঘ্রই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।”

এদিকে ইকবালের পরিবার ও স্থানীয় এলাকাবাসী দ্রুত বিচার ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিডিবিএন২৪/আরডি

  • সুপারস্টার গ্রুপে জেনারেল ম্যানেজার হিসেবে যোগদান করলেন কামরুজ্জামান নিলু

    সুপারস্টার গ্রুপে জেনারেল ম্যানেজার হিসেবে যোগদান করলেন কামরুজ্জামান নিলু

    বিডি বাংলা নিউজ ২৪ ডেস্ক দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী সুপারস্টার গ্রুপ (এসএসজি)-এর হোম অ্যাপ্লায়েন্স বিভাগে জেনারেল ম্যানেজার (সেলস) হিসেবে যোগদান করেছেন প্রথিতযশা বিক্রয় ও বিপণন পেশাজীবী এ.কে.এম. কামরুজ্জামান (নিলু)।ঝিনাইদহ সদর উপজেলার ইসলাম নগর (ভগবান নগর) গ্রামের ঐতিহ্যবাহী হাজী বাড়িতে জন্মগ্রহণকারী এ.কে.এম. কামরুজ্জামান (নিলু) শৈশব থেকেই মেধা, অধ্যবসায় ও নেতৃত্বগুণের পরিচয় দিয়েছেন। তিনি যশোর জেলা স্কুল…

  • জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হলেন সাজ্জাদুল আলম পলাশ

    জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হলেন সাজ্জাদুল আলম পলাশ

    নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ ২৪ সাইবার স্পেসে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জাতীয়তাবাদী আদর্শ প্রচারের অন্যতম প্রধান ফ্রন্ট ‘জিয়া সাইবার ফোর্স (জেড সি এফ)’-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির ‘যুগ্ম মহাসচিব’ পদে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ও তরুণ রাজনীতিক সাজ্জাদুল আলম পলাশ।সম্প্রতি জিয়া সাইবার ফোর্সের দপ্তর সম্পাদক ইঞ্জিঃ মোজাম্মেল হক রাজিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন এই আংশিক…

  • ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

    ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

    দেশে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২২ জুন) রাত ৯টা ৩০ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়।ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে। তবে রিখটার স্কেলে এর মাত্রা কত ছিল সে তথ্য জানানো হয়নি।ভূমিকম্পে প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে গত ১২ জুন সিলেট ও ময়মনসিংহসহ দেশের…

Proudly powered by WordPress

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.