BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

ভারতে আবারও বাড়ছে করোনা

নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ ২৪

ভারতে আবারও করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। দেশটির বেশ কয়েকটি রাজ্যে একদিনে একাধিক কোভিড টেস্ট পজিটিভ হওয়ার খবর মিলছে। সবমিলিয়ে, আবারও আতঙ্ক বাড়ছে কোভিড নিয়ে। দিল্লিতে এক সপ্তাহেই ৯৯ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় কোভিড ড্যাশবোর্ড অনুযায়ী, দেশটিতে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ হাজার ৯ জন। এই তালিকায় শীর্ষে রয়েছে কেরালা, যেখানে বর্তমানে ৪৩০ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে। এরপরেই ২০৯ জন রোগী নিয়ে রয়েছে মহারাষ্ট্র রয়েছে দ্বিতীয়তে এবং তৃতীয় স্থানে দিল্লি। গুজরাটে ৮৩ জন, কর্ণাটকে ৪৭ জন, উত্তর প্রদেশে ১৫ জন এবং পশ্চিমবঙ্গে ১২ জন সক্রিয় করোনা রোগী রয়েছেন।

এদিকে, করোনার কারণে মহারাষ্ট্রে ৪, কেরালায় ২ এবং কর্ণাটকে১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ।

আসাম, অরুণাচল প্রদেশ, বিহার, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে এখন পর্যন্ত কোনো সক্রিয় কোভিড কেস রিপোর্ট হয়নি।

ভারতজুড়ে বিনামূল্যে টিকাদান কার্যক্রমের পর কোভিড পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছিল। কিন্তু হঠাৎ করে আবার সংক্রমণের ঊর্ধ্বগতি বিশেষজ্ঞদের উদ্বিগ্ন করছে।

স্বাস্থ্য কর্তৃপক্ষ নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে, বিশেষ করে বয়স্ক ও ঝুঁকিপূর্ণ রোগীদের ক্ষেত্রে।

বিডিবিএন২৪/আরডি

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.