BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

কুষ্টিয়ায় সাপের কামড়ে পৃথক স্থানে দুই কৃষকের মৃত্যু

চয়ন আহমেদ,কুষ্টিয়া প্রতিনিধি,বিডি বাংলা নিউজ২৪

কুষ্টিয়ায় পৃথক দুই স্থানে সাপের কামড়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৮ মে) ভোররাতে ও সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন, কালু হালসানা (৩৫) তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোবর গাড়া এলাকার মৃত. নাহারুল ইসলামের ছেলে ও কামরুজ্জামান (৫০) তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চরজগন্নাথপুর এলাকার মৃত করিম প্রামাণিকের ছেলে। তারা দুইজনই কৃষি কাজ করতেন।

নিহতের স্বজনরা জানায়, কালু হালসানা আজ ভোররাত ৫টার দিকে বাড়ির পাশে একটি আম বাগানে আম কুড়ানোর সময় গোখরা সাপ কামড় দেয়। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অন্যদিকে বেলা ১১টার দিকে নিজ কলা বাগানে পরিচর্যার কাজ করছিলেন কৃষক কামরুজ্জামান। এসময় ‘রাসেল ভাইপার’ সাপ কামড় দিলে সাপটি মেরে বস্তায় বন্দি করে হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা নেন তিনি। এসময় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম সাপের কামড়ে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিডিবিএন২৪/আরডি

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.