
নিজস্ব প্রতিবেদক,বিডি বাংলা নিউজ২৪
নিজ ঘর থেকে আব্দুর রহমান উজ্জল (৩৫) নামে এক ব্যবসায়ীর মাথায় গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে কুষ্টিয়া সদর উপজেলায়।
৮ জুন শনিবার সকালে উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের তাহাজমোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পাশ থেকে একটি পিস্তল ও চিরকুট উদ্ধার করা হয়েছে।
নিহত আব্দুর রহমান একই ইউনিয়নের পাটিকাবাড়ি বাজার এলাকার মৃত ওসমানের ছেলে। একটি বিস্কুট কোম্পানির পরিবেশক ছাড়াও স্থানীয় বাজারে তার ফটোকপির দোকান ছিল। পুলিশের ধারণা পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মত্মহত্যা করেছেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, তাহাজমোড় এলাকায় নিজ জমির উপর একটি টিনের ছাপড়া ঘরে একাই থাকতেন উজ্জল। শনিবার সকালে ঘুম থেকে উঠতে দেরি করলে পরিবারের লোকজন তাকে ডাকতে গেলে জানালা দিয়ে বিছানার ওপর তার রক্তাক্ত মরদেহ দেখতে পাই। পরে স্থানীয়রা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে পুলিশকে খবর দেই।
জানা যায়, পারিবারিক কলহের জেরে পৈত্রিক বাড়ি থেকে একটু দূরে নিজ জমিতেই টিনের ছাপড়া ঘরে থাকতেন উজ্জল।

প্রায় তিন মাস আগে বনিবনা না হওয়ায় বউ একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যায়। এরপর থেকে ওই বাড়িতেই উজ্জল একাই থাকতেন। সন্তানকে নিয়ে স্ত্রী চলে যাওয়ায় কিছুদিন ধরে তিনি মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন।
মরদেহের পাশ থেকে একটি পিস্তল ও চিরকুট উদ্ধার হয়েছে। চিরকুট ও বিভিন্ন বিষয় পর্যালোচনা করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মত্মহত্যা করেছেন।

পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্প সূত্রে জানা যায়, মাথায় গুলিবিদ্ধ অবস্থায় লাশটি বিছানার উপর ছিল। স্থানীয়রা দরজা ভেঙে পুলিশকে খবর দেই। লাশের পাশ থেকে একটি পিস্তল ও চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুট ও বিভিন্ন বিষয় পর্যালোচনা করে প্রাথমিক ধারনা করছে আত্মত্মহত্যা করেছেন।
বিডিবিএন২৪/আরডি


| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | |













