BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রদল নেতা রুপলের মৃত্যু

চয়ন আহমেদ, কুষ্টিয়া প্রতিনিধি,বিডি বাংলা নিউজ২৪

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় না‌হিদুল ইসলাম রুপল (৩২) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে শহরতলীর লা‌হিনী বট‌তলা এলাকার কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ছবি সংগৃহীত


নিহত না‌হিদুল ইসলাম রুপল কুষ্টিয়া শহরের আড়ুয়‌াপাড়ার এলাকার আইয়ুব ইসলামের ছেলে। তিনি কুষ্টিয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বিকেলে না‌হিদুল ইসলাম রুপল মোটরসাইকেল যোগে কুমারখালী থেকে বা‌ড়ির উদ্দেশ্যে ফির‌ছিলেন।

নিহত না‌হিদুল ইসলাম রুপল

এসময় লা‌হিনী বটতলা এলাকায় পৌঁছালে পিছন থেকে এক‌টি বালু বোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এসময় চালক ও তার সহযোগী ট্রাক ফেলে পা‌লিয়ে যায়।

না‌হিদু‌ল ইসলা‌ম রুপলের মৃত্যুর খবর ছ‌ড়িয়ে পড়লে কু‌ষ্টিয়া জেলা বিএন‌পির আহবায়ক কুতুব উদ্দিন আহ‌মেদ, সদস সচিব প্রকৌশ‌লী জা‌কির হোসেন সরকার, কামাল উদ্দিনসহ বিএন‌পির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে আসেন।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন বলেন, মরদেহটি ঘটনাস্থল‌ থেকে উদ্ধার করে জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকের চালক ও সহযোগী পালিয়ে গেছে। এঘটনায় ট্রা‌কটিকে জব্দ করা হয়েছে।

বিডিবিএন২৪/আরডি

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.