BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

কুষ্টিয়া মডেল থানা বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান

নিজস্ব প্রতিবেদক,বিডি বাংলা নিউজ২৪

অদ্য ২৩/০৬/২০২৫ ইং তারিখ সোমবার কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান কুষ্টিয়া মডেল থানা বার্ষিক পরিদর্শন করেন। পরিদর্শনের শুরুতে তাকে ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব প্রণব কুমার সরকার। এরপর পুলিশ সুপার মহোদয় সালামী গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন।

তিনি থানার রেজিস্ট্রারপত্র, হাজতখানা, মালখানা ও রিকারিনা অস্ত্রাগার সরেজমিনে ঘুরে দেখেন। পাশাপাশি অফিসার ও ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। ব্রিফিংকালে পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের পেশাদারিত্ব, নৈতিকতা ও দায়িত্ববোধ বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। তিনি তাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

পরিদর্শনকালে থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন সহ সকল কর্মকর্তা ও ফোর্স উপস্থিত ছিলেন।

বিডিবিএন২৪/আরডি

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.