
নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ২৪
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশ চলাকালে দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শনিবার (২৮ জুন) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যান থেকে তাকে আটক করে লোকজন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শাহবাগ থানার ওসি খালিদ মনসুর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের সমাবেশ চলাকালে ছুরিসহ এক ছিনতাইকারীকে আটক করে সমাবেশে আসা লোকজন। পরে ওই ছিনতাইকারীকে পুলিশের কাছে হস্তান্তর করে তারা।
এদিন সকাল ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আয়োজনের প্রথম পর্ব শুরু হয়। এতে বক্তব্য দেন দেশের বিভিন্ন জেলা ও মহানগর পর্যায়ের নেতারা। সকাল থেকে দেশের বিভিন্ন জেলার নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। এ সময় তারা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’ স্লোগান দেন।
দুপুর ২টায় সমাবেশের মূলপর্ব শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
বিডিবিএন২৪/আরডি


| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | |











