BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

‎এবার আইসিসি থেকে বাংলাদেশের সঙ্গে সুখবর পেল পাকিস্তানও

স্পোর্টস ডেস্ক,বিডি বাংলা নিউজ২৪




‎কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৬ রানে জিতে সিরিজে সমতা ফিরিয়েছে টাইগাররা। এই জয়ের ফলে শুধু আত্মবিশ্বাসই ফিরেনি, র‌্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে নাজমুল হোসেন শান্তদের। আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ দল।

‎চলতি বছরের মে মাসে আইসিসি তাদের বাৎসরিক হালনাগাদ করা র‌্যাঙ্কিং প্রকাশ করে। সেখানে সর্বশেষ এক বছরের পারফরম্যান্সকে শতভাগ এবং আগের দুই বছরের ফলাফলের ৫০ শতাংশ বিবেচনায় নেয়া হয়। এই হালনাগাদের পর ৮ ম্যাচে মাত্র এক জয়ে ৪ রেটিং পয়েন্ট হারিয়ে ৭৬ রেটিং পয়েন্টে নেমে গিয়েছিল বাংলাদেশ, অবস্থান ছিল ১০ নম্বরে।

‎তবে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। হৃদয় ও ইমনের হাফ সেঞ্চুরিতে ২৪৮ রানের চ্যালেঞ্জিং স্কোর তোলে সফরকারীরা। পরে তানভীর ইসলামের দুর্দান্ত বোলিং (৫ উইকেট) ও মিরাজ-শামীমদের নিয়ন্ত্রিত বোলিংয়ে লঙ্কানদের ১৬ রানে হারায় টাইগাররা।

‎এই জয়ের ফলে ২ রেটিং পয়েন্ট বেড়ে ৭৮ হয়েছে বাংলাদেশের, যা তাদের ৯ নম্বরে নিয়ে এসেছে। এতে এক ধাপ পিছিয়ে ১০ নম্বরে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রীলঙ্কারও, তারা নেমে গেছে পাঁচ নম্বরে। তাদের বর্তমান রেটিং পয়েন্ট ১০২।

‎বাংলাদেশের এই উন্নতিতে পরোক্ষভাবে লাভবান হয়েছে পাকিস্তানও। কারণ শ্রীলঙ্কার রেটিং হ্রাস পাওয়ায় শীর্ষ পাঁচে অবস্থান রক্ষা করতে পারছে বাবর আজমরা। র‌্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান এখনও শীর্ষে, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।

‎সিরিজের শেষ ম্যাচে জয় পেলে বাংলাদেশ আরও রেটিং বাড়িয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করতে পারবে, এমনটাই আশা করছে দেশের ক্রিকেটপ্রেমীরা।

বিডিবিএন২৪/আরডি

সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.