BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিজস্ব প্রতিবেদক,বিডি বাংলা নিউজ ২৪

কুষ্টিয়ায় এক আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে তাঁর ছেলের বঁটির আঘাতে ইসরাফিল হোসেন (৪৮) নামের গোয়েন্দা পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে। হামলার সঙ্গে জড়িত ওই আওয়ামী লীগ নেতা ও তাঁর ছেলেকে আটক করা হয়েছে। আজ শনিবার (২৬ জুলাই) দুপুর ১২টার দিকে শহরের ছয় রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মুরাদ হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

‎আটক ব্যক্তিরা হলেন হারুন-উর-রশিদ (৫০) ও তাঁর ছেলে প্রণয় (২৫)। হারুন শহর আওয়ামী লীগের সহসভাপতি বলে দলীয় সূত্রে জানা গেছে। আহত এসআইকে জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা হারুন-উর-রশিদকে গ্রেপ্তারে আজ দুপুর ১২টার দিকে ডিবি পুলিশ তাঁর বাড়ি ঘেরাও করে। এরপর বাড়ির ভেতরে প্রবেশ করলে হারুনের ছেলে প্রণয় এসআই ইসরাফিলের পিঠে বঁটি দিয়ে আঘাত করেন। এ হামলায় তিনি আহত হলে তাঁকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ডিবি পুলিশ বাবা ও ছেলেকে আটক করে নিয়ে গেছে।

‎কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম সাংবাদিকদের বলেন, আহত পুলিশ সদস্যর পিঠে ধারালো কিছু দিয়ে আঘাতের দুটি চিহ্ন ছিল। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

‎ঘটনার পর সরেজমিনে গেলে এ বিষয়ে প্রতিবেশী কেউ কথা বলতে রাজি হননি। স্থানীয় দুজন বাসিন্দা বলেন, ‘ওই বাড়ির ভেতরে কী হয়েছে, তা তাঁরা জানেন না। পুলিশ বাড়িতে অভিযান চালায় এটুকু জেনেছি। পরে আরও অতিরিক্ত পুলিশ এসেছিল।

‎ডিবি পুলিশের ওসি মুরাদ হোসেন বলেন, সন্দেহভাজন এক আসামিকে ধরতে গিয়ে হামলায় একজন পুলিশ আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। যাকে ধরতে পুলিশ গিয়েছিল তিনি আওয়ামী লীগের নেতা। তবে কোন মামলায় তাঁকে ধরতে যাওয়া হয়েছিল, এ বিষয়ে এই পুলিশ কর্মকর্তা কোনো তথ্য দেননি।




বিডিবিএন২৪/আরডি





সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন bdbanglanews24.net.আমাদের ফেসবুক পেজটি ফলো করুন BD Bangla News24, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন – BD Bangla News24 ধন্যবাদ।


June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.