bdbangla

কুষ্টিয়া দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে সোর্স গুলিবিদ্ধ, ইয়াবাসহ একজন আটক

নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ ২৪

‎কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানের সময় সন্ত্রাসীদের গুলিতে এক সোর্স গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় নুরুজ্জামান তাগাদগিরি (৪৫) নামের এক ব্যক্তিকে ৫০ পিস ইয়াবাসহ আটক করেছে কর্তৃপক্ষ।

‎

‎সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গুলিবিদ্ধ সোর্স আব্দুল হামীদ (৪০)কে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎

‎পুলিশ সূত্রে জানা গেছে, নুরুজ্জামানের বাড়িতে অবৈধ অস্ত্র ও মাদক কেনাবেচার খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালায়। এ সময় ফিলিপনগর চরের চরমপন্থী ‘রাখি বাহিনী’র প্রধান রাখি (৩৫) ও সহযোগী মিঠু লাল (৩২) উপস্থিত ছিল। তারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার সোর্স আব্দুল হামীদকে লক্ষ্য করে গুলি ছোড়ে, এতে তার পায়ে গুলিবিদ্ধ হয়। পরে আসামিরা পালিয়ে যায়।

‎

‎অভিযানস্থল থেকে ৫০ পিস ইয়াবা ও একটি হিরো ডিলাক্স মোটরসাইকেল উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই নুরুজ্জামানকে আটক করা হয়। তিনি স্থানীয় ককিল তাগাদগিরির ছেলে।

‎

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, নুরুজ্জামানকে ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। আহত সোর্সকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পলাতকদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

‎

‎কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক পারভীন আখতার বলেন,ঘটনা শুনে আমি ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।

‎

‎

‎

‎

‎

‎

বিডিবিএন২৪/আরডি

‎

‎

‎

‎

‎

‎

‎

‎

‎

‎

‎

‎

‎

‎

‎

‎


https://whatsapp.com/channel/0029VbB0X3EGzzKLkd5tA42U

‎

‎

‎

‎


‎

‎

‎

‎

সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন bdbanglanews24.net.আমাদের ফেসবুক পেজটি ফলো করুন BD Bangla News24, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন – BD Bangla News24 ধন্যবাদ।

‎

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.