bdbangla

ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে বহিষ্কারের দাবি

স্পোর্টস ডেস্ক,বিডি বাংলা নিউজ ২৪

‎ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন জাতিসংঘের ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ। তার অভিযোগ, গাজায় ইসরায়েল যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ করেছে।

‎

‎সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে আলবানিজ লেখেন, ‘খেলাধুলা হোক বর্ণবাদ ও গণহত্যামুক্ত। এক বল, এক কিক করে এগিয়ে যাই।’

‎

‎তিনি আরও লেখেন, ‘এখন সময় এসেছে হত্যাকারীদের প্রতিযোগিতা থেকে বহিষ্কার করার, উয়েফা।’

‎

‎এদিকে ফিলিস্তিনি জাতীয় দলের অন্যতম সেরা তারকা সুলেইমান আল-ওবেইদ গত বুধবার দক্ষিণ গাজায় একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে সহায়তার জন্য অপেক্ষারত অবস্থায় ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন। এরপর ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এক বিবৃতিতে এই ফুটবলারকে শ্রদ্ধা জানায়। ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ডকে ‘ফিলিস্তিনি পেলে’ বলেও উল্লেখ করে সংস্থাটি।

‎

‎ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের হামলা শুরুর পর থেকে গাজায় অন্তত ৮০০ জন ক্রীড়াবিদ নিহত হয়েছেন। এছাড়া খেলাধুলার অবকাঠামো, মাঠ প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

‎

‎জাতিসংঘের হিসাব অনুযায়ী, এই যুদ্ধে এখন পর্যন্ত গাজায় ৬১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। গোটা অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং দুর্ভিক্ষের মুখে পড়েছে লাখো মানুষ।

‎


‎

‎

‎

‎

‎

‎

‎

‎

বিডিবিএন২৪/আরডি

‎

‎

‎

‎

‎

‎

‎

‎

‎

‎

‎

‎

‎

‎

‎

‎


https://whatsapp.com/channel/0029VbB0X3EGzzKLkd5tA42U

‎

‎

‎

‎


‎

‎

‎

‎

সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন bdbanglanews24.net.আমাদের ফেসবুক পেজটি ফলো করুন BD Bangla News24, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন – BD Bangla News24 ধন্যবাদ।

‎

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.