BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

ভালোবাসার টানে চীন থেকে বাংলাদেশ, ইসলাম গ্রহণ করে কুষ্টিয়ার বৃষ্টির সঙ্গে বিয়ে

চয়ন আহমেদ কুষ্টিয়া ,বিডি বাংলা নিউজ২৪


সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গড়ে ওঠা প্রেমের সম্পর্কে টানেই সুদূর চীন থেকে কুষ্টিয়ায় ছুটে এসেছেন শি জিং ইউ নামের এক যুবক। প্রেমিকার ভালোবাসায় তিনি শুধু বাংলাদেশেই আসেননি, ধর্মও পরিবর্তন করেছেন। ইসলাম ধর্ম গ্রহণ করে নতুন নাম রেখেছেন সোহান আহাম্মেদ।

শনিবার (২৩ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে তিনি ঢাকায় পৌঁছান। পরদিন রোববার (২৪ আগস্ট) সকালে কুষ্টিয়ার সদর উপজেলার খাজানগর এলাকায় প্রেমিকা বৃষ্টির বাড়িতে যান। দুপুরের দিকে বৃষ্টি ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কুষ্টিয়া আদালতে আসেন শি জিং ইউ। আদালতে তিনি ইসলাম গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

বৃষ্টির পরিবার সূত্রে জানা গেছে, কুষ্টিয়া সদর উপজেলার খাজানগরের মেয়ে বৃষ্টির সঙ্গে মুসলিম রীতিতে বিয়ের জন্যই তিনি ইসলাম গ্রহণ করেছেন। ধর্মান্তরের পর তার নতুন নাম হয়েছে সোহান আহাম্মেদ।

স্থানীয় ও আদালত সূত্রে জানা যায়, কয়েক বছর আগে ফেসবুকে পরিচয় হয় চীনা যুবক শি জিং ইউ এবং বৃষ্টির। অনলাইনে আলাপচারিতা থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শেষ পর্যন্ত প্রেমিকার টানে তিনি চীন থেকে বাংলাদেশে আসেন।

বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে কি না—এ বিষয়ে বৃষ্টি ও তার পরিবার গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। তবে চীনা যুবক শি জিং ইউ বিষয়টি নিশ্চিত করেছেন।

কুষ্টিয়া আদালতের আইনজীবীরা জানান, প্রেমের টানে কুষ্টিয়ায় আসা ওই চীনা যুবক বৌদ্ধ ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছেন। তিনি বৃষ্টিকে বিয়ে করতে এসেছেন এবং নতুন জীবনের পথে পা রেখেছেন।

বিডিবিএন২৪/আরডি

সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

bdbanglanews24.net
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.