BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

কুষ্টিয়ায় নকল ওষুধ উৎপাদন: প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা‎

কুষ্টিয়া প্রতিনিধি,বিডি বাংলা নিউজ২৪

‎ভেজাল ওষুধ বিক্রি ও নকল কসমেটিক উৎপাদনের দায়ে কুষ্টিয়ার সততা হোমিও হল ও শ্রেষ্ঠ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

‎গত সোমবার অধিদপ্তরের কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলীর নেতৃত্বে একটি অভিযানে শহরের পেয়ারাতলা এলাকায় জেলখানার সামনের একটি আবাসিক ভবন থেকে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ ও নকল কসমেটিক জব্দ করা হয়।

‎অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ভেজাল ওষুধ উচ্চমূল্যে বিক্রি করে আসছিল। পাশাপাশি তারা নকল কসমেটিক উৎপাদন, সংরক্ষণ ও বিপণনের সঙ্গেও জড়িত ছিল।

অভিযানে নেতৃত্ব দেওয়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক মো. মাসুম আলী জানান, প্রতিষ্ঠানটি কোন নিয়ম-কানুন না মেনে দীর্ঘদিন ধরে ভেজাল ওষুধ বিক্রি ও নকল কসমেটিক পণ্য উৎপাদন ও বিক্রি করে আসছিল। অভিযুক্ত প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন অনুসারে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে।

‎পাশাপাশি জব্দকৃত প্রায় তিন লাখ টাকা সমমূল্যের ভেজাল ওষুধ ও নকল কসমেটিক ধ্বংস করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা।

‎অভিযানে ওষুধ প্রশাসন অধিদপ্তরের প্রতিনিধি, সিভিল সার্জন এর প্রতিনিধি, জেলা স্যানিটারি ইন্সপেক্টরসহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিডিবিএন২৪/আরডি

সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

bdbanglanews24.net
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.