BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

কুষ্টিয়ায় কাঁচামরিচের কেজি ৪০০ টাকা

বৃষ্টির অজুহাতে বাজারে অস্থিরতা,ভোক্তাদের নাভিশ্বাস

‎নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ২৪

কুষ্টিয়ায় ফের বেড়েছে কাঁচামরিচের দাম। শনিবার (৫ অক্টোবর) সকাল থেকে জেলার বিভিন্ন বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকা দরে। গত সপ্তাহেও এই দাম ছিল ১৮০ থেকে ২০০ টাকার মধ্যে।
বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টি ও পরিবহন ব্যাহত হওয়ায় সরবরাহ কমে গেছে। এ সুযোগে পাইকারি বাজারেই দাম বেড়েছে হু হু করে।

কুষ্টিয়া শহরের পৌর বাজারের সবজি বিক্রেতা আব্দুল মান্নান বলেন,ঢাকা আর রাজশাহী দিক থেকে মরিচ আসত নিয়মিত, কিন্তু বৃষ্টির কারণে ট্রাক কম চলছে। সরবরাহ অর্ধেকে নেমে গেছে। তাই আমাদেরও দামে বাড়তি দিতে হচ্ছে।

অন্যদিকে ভোক্তারা বলছেন, এই মূল্যবৃদ্ধি অযৌক্তিক। কেনাকাটা করতে আসা গৃহিণী শেফালী খাতুন ক্ষোভ প্রকাশ করে বলেন,

এক কেজি মরিচ ৪০০ টাকা! রান্নায় তো এখন মরিচ দিতে ভয় লাগে। বাজারে গেলেই মনে হয় জিনিসপত্র হাতের বাইরে চলে যাচ্ছে।

খুচরা ব্যবসায়ীদের অনেকেই স্বীকার করছেন, পাইকারি পর্যায়ে দাম বাড়ার পাশাপাশি কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করছে।
কুষ্টিয়া জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক কর্মকর্তা জানান,বাজারে নজরদারি জোরদার করা হয়েছে। কেউ অযৌক্তিকভাবে দাম বাড়ালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


এদিকে শুধু কাঁচামরিচ নয়, বৃষ্টির কারণে পেঁয়াজ, আদা ও রসুনের দামও কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন ক্রেতারা

বিডিবাএন২৪/আরডি

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.