BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

সোনারগাঁও ইউনিভার্সিটিতে এসইউ চ্যাম্পিয়নস লিগ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, বিডি বাংলা নিউজ২৪


সোনারগাঁও ইউনিভার্সিটিতে ‘এসইউ চ্যাম্পিয়নস লিগ ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ক্লাবের উদ্যোগে ট্রাফ ন্যাশনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ ফুটবল টুর্নামেন্টে মোট ৯টি দল অংশ নেয়। এ আয়োজনে প্রতিটি দলের টিম ওনার ছিলেন একজন শিক্ষক, আর দলে একজন ছাত্রী টিম অ্যাম্বাসাডর হিসেবে অংশ নেন।

সোনারগাঁও ইউনিভার্সিটি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি প্রতি বছর ফুটবল ও ক্রিকেট খেলোয়াড় তৈরি করার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকে। এর ফলে ইউনিভার্সিটিতে ফুটবল ও ক্রিকেটের জাতীয় দলসহ বিভিন্ন ডিভিশনের একাধিক খেলোয়াড় রয়েছে।
চ্যাম্পিয়নস লিগে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির উপদেষ্টা আজিজুল বারী শিপু, উপাচার্য শামীম আরা হাসান, উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর বুলবুল আহমেদ, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ একরামুল ইসলাম, বিজনেস অনুষদের ডিন প্রফেসর আল-আমিন মোল্লা, ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক জুলকারনাইন সুলতান আলম,এপারেল ম্যানুফাকচার এন্ড টেকনোলজি বিভাগের প্রধান তাজবীর সজীবসহ বিভিন্ন অনুষদের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা। 

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হান্নান সরকার এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলরক্ষক কোচ বিপ্লব ভট্টাচার্য।
খেলা পরিচালনা করেন ইউনিভার্সিটির স্পোর্টস ডিরেক্টর মেহরাব হোসেন জসি এবং স্পোর্টস ক্লাবের সদস্যরা।
আয়োজকরা জানান, এই আয়োজন শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, টিম স্পিরিট, স্বাস্থ্য সচেতনতা এবং পড়াশোনার পাশাপাশি মানসিক সতেজতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিডিবাএন২৪/আরডি

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.