BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

নবী (সা.) ছিলেন সংবাদবাহক, সেই অর্থে তিনিও সাংবাদিক ছিলেন: আমীর হামজা

চয়ন আহমেদ,কুষ্টিয়া,বিডি বাংলা নিউজ ২৪


সংবাদ যারা বহন করে তাদেরকে সাংবাদিক বলে এই অর্থ নবীজিও সাংবাদিক ছিলেন। সারা দুনিয়ার সমস্ত সংবাদকে একত্রে করার জন্য আল্লাহ বিশ্ব নবীকে যেহেতু নবী করে পাঠিয়েছিলেন সাংবাদিক করে পাঠিয়েছিলেন। সেই মহান পেশা যারা গ্রহন করেছেন আল্লাহ আপনাদের জন্য অবশ্যই নির্বিচ্ছিন্ন পুরস্কারের ব্যবস্থা করবেন। আমাকে যেহেতু বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে কুষ্টিয়া সদর আসনে নমিনী ঘোষনা দিয়েছে, আমিতো রাজনৈতিতে নতুন আপনারা জানেন।বাইরের জেলা ও বিভিন্ন দেশে আমার পরিচিত আছে কুষ্টিয়া জেলায় আমার ওই রকম পরিচয় নেই।

বুধবার (০৮ অক্টোবর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমীর সভাকক্ষে কুষ্টিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছে জামায়াত ইসলাম। মতবিনিময় সভার বক্তব্যে কুষ্টিয়া-৩ আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমীর হামজা এসব কথা বলেন।

কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে মতবিনিময় সভায় নায়েবে আমীর মোঃ আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমীর হামজা, জেলা জামায়াতের সেক্রেটারী জেনারেল সুজা উদ্দিন জোয়াদ্দারসহ জামায়াতের জেলার শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় কুষ্টিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

বিডিবাএন২৪/আরডি

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.