BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

কুষ্টিয়ার কুমারখালীতে অবৈধ কারেন্ট জাল জব্দ

‎নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ২৪

কুষ্টিয়ার কুমারখালীতে মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে প্রায় সাড়ে ৩ ঘণ্টা অভিযান চালিয়েছে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার কার্যালয়। শনিবার (১১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার শিলাইদহ ইউনিয়নের শিলাইদহ খেয়াঘাট এলাকা থেকে অভিযান শুরু করা হয়। পরে অভিযানটি উপজেলার কয়া, জগন্নাথপুর ও চরসাদিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে আবার শিলাইদহ খেয়াঘাটে এসে বিকেল ৪ টায় শেষ করা হয়।  
অভিযানে প্রায় পাঁচ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান। অভিযানে সহযোগীতা করে থানার দুই পুলিশ সদস্য এবং মৎস্য কার্যালয়ের স্টাফরা।
জানা গেছে, গত ৪ অক্টোবর থেকে ২৬ অক্টোবর ইলিশের প্রধান প্রজনন মৌসুম।

এই ২২ দিনে নদ, নদী ও সাগরে ইলিশ মাছ ধরা, পরিবহন, মজুদ ও ক্রয় – বিক্রয় নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। তবুও কিছু অসাধু জেলে নদীতে মাছ ধরছে। তাদের প্রতিহত করতে নদীতে অভিযান চালাচ্ছে উপজেলা প্রশাসন ও মৎস্য কার্যালয়।
এসব তথ্য নিশ্চিত করে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
আজকের অভিযানে প্রায় পাঁচ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্টি করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা। আইন অমান্যকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

বিডিবাএন২৪/আরডি

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.