নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ২৪
নির্বাচনী দায়িত্ব সুষ্ঠভাবে সম্পাদনের লক্ষ্যে অদ্য ১৩ অক্টোবর ২০২৫ তারিখ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, কুষ্টিয়ার আয়োজনে কনস্টেবল হতে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের ০৩ দিন মেয়াদী দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন কুষ্টিয়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়।
পুলিশ সুপার কুষ্টিয়া মহোদয় কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন,
দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা ও সততা অপরিহার্য। বিশেষ করে আসন্ন নির্বাচনে দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব, ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তির সঠিক ব্যবহার, যেমন বডি-ওর্ন ক্যামেরা, জবাবদিহিতা বৃদ্ধি করে এবং জনআস্থা অর্জনে সহায়ক ভূমিকা রাখে।
তিনি প্রশিক্ষণার্থীদেরকে বডি-ওর্ন ক্যামেরা সঠিকভাবে পরিচালনাসহ আইন-শৃঙ্খলা রক্ষায় আধুনিক কৌশল প্রয়োগের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।
বিডিবাএন২৪/আরডি
- অর্থপাচারের অভিযোগ সত্ত্বেও জাতীয় রাজস্ব বোর্ড-এর সচিব হচ্ছেন এনবিআর সদস্য আল আমিন প্রামাণিক
- গ্লোবাল হোম এপ্লায়েন্স ব্র্যান্ড ভ্যারোনিকার হেড অব সেলস হিসেবে যোগদান করলেন এ.কে.এম. কামরুজ্জামান (নিলু)
- ইবির আইন অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিন
- সাইবার স্পেসে জাতীয়তাবাদী রাজনীতি জোরদারে নতুন দায়িত্ব
- জেসিআই বাংলাদেশের ২০২৬ সালের জাতীয় প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আরেফিন রাফি আহমেদ



