BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

এখন অর্জন নিয়ে ভাবার সময় নয়: মেসি

স্পোর্টস ডেস্ক, বিডি বাংলা নিউজ ২৪

বিশ্বের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। ফুটবল মাঠে যেমন মনপ্রাণ উজাড় করে দিয়েছেন তিনি। তেমনি ফুটবল মাঠও তাকে খালি হাতে ফেরায়নি। জাতীয় ও ক্লাব পর্যায়ে সম্ভাব্য প্রায় সব ট্রফিই জিতেছেন এই তারা। অথচ আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী অধিনায়ক বলছেন, এখন খেলে যাওয়ার সময়, অর্জন নিয়ে ভাবার সময় নয়।

বুধবার (৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত একটি ব্যবসায়িক সম্মেলনে শহরের মেয়র ফ্রান্সিস সুয়ারেজ মেসির হাতে তুলে দেন শহরের প্রতীকী চাবি। সেখানে প্রশ্ন করা হলে মেসি জানান, অবসরের পরই তিনি ক্যারিয়ারের সাফল্য সত্যিকার অর্থে উপলব্ধি করতে পারবেন। তার আগে নিজের খেলা উপভোগ করতে চান তিনি।

আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে ফুটবল বিশ্বকাপ। অনুষ্ঠানেই এ নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেন মেসি। তিনি বলেন, ‘১৯৯৪ সালের বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে ফুটবলের নতুন অধ্যায় শুরু করেছিল। আমি মনে করি এবারও তেমন কিছু ঘটবে। এটা যুক্তরাষ্ট্রের ফুটবল বিকাশের জন্য এক গুরুত্বপূর্ণ সময়।’

২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর অভিজ্ঞতা নিয়ে প্রশ্নে তিনি বলেন, একজন খেলোয়াড়ের জন্য বিশ্বকাপ জেতার চেয়ে বড় কিছু নেই। এরপর আর কিছু চাওয়ার থাকে না।

২০২৩ সালে পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে এমএলএসে রাজত্ব করছেন মেসি। চলতি মৌসুমে ২৯ গোলের পাশাপাশি ১৯টি অ্যাসিস্ট করেছেন এই আর্জেন্টাইন। তাছাড় টানা দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টে ‘গোল্ডেন বুট’ জিতেছেন তিনি।

তবে এর মধ্যেও ব্যবসা-বাণিজ্যের প্রতি ক্রমেই আগ্রহ বাড়ছে মেসির। যা তিনি স্বীকার করেছেন অকপটে। তিনি বলেছেন,

ব্যবসা-বাণিজ্যের প্রতি ক্রমেই আগ্রহ বাড়ছে মেসির। তিনি স্বীকার করেন, ফুটবল-পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নিচ্ছেন ‘একসময় সবকিছুই শেষ হয়। আমি নতুন পৃথিবীকে জানতে চাই, শিখতে চাই।’

শনিবার ন্যাশভিল এসসির বিপক্ষে বাঁচা-মরার প্লে-অফ ম্যাচে মাঠে নামবে ইন্টার মায়ামি। দলটির সাফল্যের বড় ভরসা অবশ্যই ৩৮ বছর বয়সেও দুর্দান্ত ফর্মে থাকা লিওনেল মেসি।

বিডিবাএন২৪/আরডি

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.