নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ২৪
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডাম্পিংয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
রবিবার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন পোস্তাগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাজেদুল কবির জোয়ারদার।
তিনি জানান, রোববার রাত ১০টার দিকে কেরানীগঞ্জ দক্ষিণ থানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসি। আগুনের অবস্থা ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য মতে আগুন লাগানো হয়েছে বলে প্রতীয়মান হয়েছে। আগুনে ডাম্পিং করা একটি লেগুনা পুড়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী এক নারী জানান, থানায় আগুন জ্বলে উঠলে চিৎকার দেই। এ সময় দুই ব্যক্তিকে দৌঁড়ে পালিয়ে যেতে দেখেছি। অন্ধকোরে তাদের চেনা যায়নি।
তবে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আক্তার হোসেন অগ্নিকাণ্ডের ঘটনা স্বীকার করলেও আবর্জনা হতে আগুন লেগেছে বলে কালবেলাকে জানিয়েছেন।
বিডিবাএন২৪/আরডি
- নারীর নেতৃত্বে অগ্রযাত্রা উদযাপনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালন করেছে জেসিআই বাংলাদেশ
- জিয়া সাইবার ফোর্সের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- প্রবাসীর চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে
- জেসিআই ঢাকা পায়োনিয়ার-এর ২০২৬ সালের লোকাল প্রেসিডেন্ট হিসেবে এস এম নূরুন নবী হাসানের অভিষেক
- সাইবার রাজনীতিতে নারী নেতৃত্বের চমক: জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি হলেন ইসরাত খানম



