BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

নভেম্বরে শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই, চলবে ‘এই শীত-এই গরম’ আবহাওয়া

‎নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ২৪

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু শীত অনুভূত হলেও পুরোপুরি শীতের আমেজ এখনো নামেনি। তাপমাত্রা ওঠানামা করায় সকাল-সন্ধ্যায় হালকা শীত, আর দিনের বেলায় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত রয়ে যাচ্ছে।

আবহাওয়াবিদদের মতে, শৈত্যপ্রবাহের আগে তাপমাত্রা কমার সম্ভাবনা খুবই কম। এখন প্রশ্ন হলো শৈত্যপ্রবাহ কবে আসতে পারে?

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানায়, নভেম্বরের বাকি দিনগুলোতে দেশে কোনো শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা নেই। দেশের কিছু স্থানে শীতের অনুভূতি থাকলেও উল্টো তাপমাত্রা আবারও কিছুটা বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি স্বল্পমেয়াদি হলেও চলতি মাসে বড় ধরনের শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে সংস্থাটি।

বিডব্লিউওটি জানায়, দেশজুড়ে শীতের আমেজ থাকলেও চট্টগ্রাম বিভাগ এখনো উষ্ণতার মধ্যে রয়েছে। এ অঞ্চলে দিনের তাপমাত্রা ৩০ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের উপরে বিরাজ করছে।

নভেম্বর জুড়ে তাপমাত্রা ওঠানামা করবে জানিয়ে সংস্থাটি আরও জানায়, উত্তরের সীমান্তবর্তী জেলা তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২-১৪ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। অন্যদিকে দক্ষিণের টেকনাফে তাপমাত্রা থাকতে পারে ১৮-২০ ডিগ্রি সেলসিয়াস বা আরও বেশি।

ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮–২০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৮–৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থাটি জানায়, পুরোপুরি শীত উপভোগ করতে হলে শৈত্যপ্রবাহ নামা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার আগে ‘এই শীত-এই গরম’ পরিস্থিতি চলমান থাকবে।

বিডিবাএন২৪/আরডি

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.