স্পোর্টস ডেস্ক,বিডি বাংলা নিউজ ২৪
রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল ও পাকিস্তান শাহিনস।
জ রোববার (২৩ নভেম্বর) কাতারের দোহায় ওয়েস্ট অ্যান্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে মাঠে নামবে দু’দল।
২০১৩ সালে যাত্রা শুরুর এই আসরে পাকিস্তান ও শ্রীলঙ্কা দুবার করে শিরোপা জিতলেও বাংলাদেশের অর্জন বলতে ছয় বছর আগে হওয়া রানার্সআপ।
এদিকে এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন আকবর আলী। যার নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে বাংলাদেশ। ফলে সমর্থকরা তার নেতৃত্বে আরো একটি শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন।
এই আসরে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। গ্রুপ পর্বে হংকং, আফগানিস্তান ও ভারতকে হারিয়ে ফাইনালের টিকিট পায় তারা। বিশেষ করে সেমিফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচটি ছিল শ্বাসরুদ্ধকর। ভুলে ভরা শেষ ওভারের নাটকীয়তার পর ম্যাচ গড়ায় সুপার ওভারে।
সেখানেও রিপন মণ্ডলের দুর্দান্ত বোলিংয়ে পরপর দুই উইকেট হারায় ভারত। বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় মাত্র ১ রান। যা শেষ পর্যন্ত ওয়াইড বল থেকে পাওয়া সেই রানেই পূর্ণ হয়, এবং ফাইনালে ওঠে বাংলাদেশ।
বাংলাদেশ–পাকিস্তান ফাইনালটি সরাসরি দেখাবে টি স্পোর্টস ও টেন স্পোর্টস–১। টি স্পোর্টসের ওয়েবসাইটে সাবস্ক্রিপশন নিয়ে মোবাইলেও ম্যাচ দেখা যাবে। একইভাবে আই–স্ক্রিন অ্যাপ থেকেও সরাসরি উপভোগ করা যাবে শিরোপা নির্ধারণী ম্যাচটি।
বিডিবাএন২৪/আরডি
- অর্থপাচারের অভিযোগ সত্ত্বেও জাতীয় রাজস্ব বোর্ড-এর সচিব হচ্ছেন এনবিআর সদস্য আল আমিন প্রামাণিক
- গ্লোবাল হোম এপ্লায়েন্স ব্র্যান্ড ভ্যারোনিকার হেড অব সেলস হিসেবে যোগদান করলেন এ.কে.এম. কামরুজ্জামান (নিলু)
- ইবির আইন অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিন
- সাইবার স্পেসে জাতীয়তাবাদী রাজনীতি জোরদারে নতুন দায়িত্ব
- জেসিআই বাংলাদেশের ২০২৬ সালের জাতীয় প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আরেফিন রাফি আহমেদ



