জব ডেস্ক, বিডি বাংলা নিউজ ২৪
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ‘সৈনিক’ পদে জনবল নেবে বাহিনীটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২৫ জানুয়ারি (২০২৬ ইং) পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ সেনাবাহিনী
বিভাগের নাম : সাধারণ (জিডি) এবং টেকনিক্যাল ট্রেড (টিটি) বিভাগ
পদের নাম : সৈনিক
পদের সংখ্যা : নির্ধারিত নয়
বয়স ও যোগ্যতা
চাকরির ধরন : স্থায়ী
প্রার্থীর ধরন : নারী-পুরুষ
বৈবাহিক অবস্থা : অবিবাহিত
আবেদন ফি : পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা এবং রেজিস্ট্রার ফি বাবদ ১০০ টাকা জমা দিতে হবে।
আবেদনের প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে (এসএমএস) অথবা অনলাইনে বাংলাদেশ সেনাবাহিনীর এই http://sainik.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে।
আবেদনের সাত দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তী সময়ে প্রিন্ট করা যাবে না।
আবেদনের সময়সীমা : আগ্রহী প্রার্থীরা আগামী ৪ ডিসেম্বর, ২০২৫ তারিখ থেকে শুরু করে ২৫ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবে।
বিডিবাএন২৪/আরডি
- লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫এ৩ বাংলাদেশের ৬ষ্ঠ বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত
- ইবি ছাত্রদলের কমিটি ঘিরে আলোচনায় যে তরুণ নেতারা
- তামিল রাজনীতিতে নতুন সমীকরণ: নির্বাচনী দৌড়ে এগিয়ে অভিনেতা বিজয়ের দল
- ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে পৌঁছেছে সরকারি সরবরাহ
- কাকে কুলাঙ্গার বললেন?”—রাশেদ প্রধানকে প্রশ্ন অতিরিক্ত আইজিপির



