নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ২৪
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে সিগারেটের নকল শুল্ক পরিশোধের স্ট্যাম্প, নকল স্ট্যাম্প তৈরীর উপকরণ ফয়েল পেপার, ভারতীয় প্রসাধনী পণ্যের নকল স্টিকার ও ভারতীয় প্রসাধনী পণ্যের নকল স্টিকার তৈরীর সরঞ্জামসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব-১২, সিপিসি-১। কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, পিপিএম এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল বেলা সোয়া ১১ টায় র্যাবের পক্ষ থেকে এক
বার্তায় জানানো হয়, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামীদের গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১ পসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, পিপিএম, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসাইনের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে।
২৭ নভেম্বর সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কুষ্টিয়া জেলার সদর থানাধীন কোর্টপাড়া কলার আড়ৎ সংলগ্ন গলির ভিতরে কোর্টপাড়া এর মালিকানাধীন ভবন ও কারখানায় অভিযান পরিচালনা করে। এ সময় নকল ব্যান্ডরোল ১৫,৫০০ পিস, বিদেশী ঠরাবষ এর স্টিকার ৭১৫ পাতা, ফয়েল পেপার ৪৫০ গ্রাম ও মোড়ক তৈরী ফর্মা ৪টি সহ ২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোঃ নিরব ইসলাম (১৯) ও আব্দুল আওয়াল (৪৫)।
গ্রেফতারকৃত আসামীদের ও পলাতক আসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের মামলা দেওয়া হয় এবং উক্ত প্রতিষ্ঠানটি সিল গালা করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামি ও আলামত সহ কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডিবাএন২৪/আরডি
- অর্থপাচারের অভিযোগ সত্ত্বেও জাতীয় রাজস্ব বোর্ড-এর সচিব হচ্ছেন এনবিআর সদস্য আল আমিন প্রামাণিক
- গ্লোবাল হোম এপ্লায়েন্স ব্র্যান্ড ভ্যারোনিকার হেড অব সেলস হিসেবে যোগদান করলেন এ.কে.এম. কামরুজ্জামান (নিলু)
- ইবির আইন অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিন
- সাইবার স্পেসে জাতীয়তাবাদী রাজনীতি জোরদারে নতুন দায়িত্ব
- জেসিআই বাংলাদেশের ২০২৬ সালের জাতীয় প্রেসিডেন্ট নির্বাচিত হলেন আরেফিন রাফি আহমেদ



