BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

কুষ্টিয়ায় বাংলা নববর্ষ উদযাপনে জেলা প্রশাসনের ব্যাপক প্রস্তুতি, ব্যবসায়ীদের সাথে মতবিনিময়

মোঃ ইমন হোসেন,স্টাফ রিপোর্টার

উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ-১৪৩৩ বরণ করে নেওয়ার লক্ষ্যে কুষ্টিয়ায় বর্ণাঢ্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় এ সংক্রান্ত নানা সিদ্ধান্ত গৃহীত হয়।

​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তৌহিদ বিন-হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।

প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসক মহোদয় জানান, বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষকে বরণ করতে কুষ্টিয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। মঙ্গল শোভাযাত্রা থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান যেন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

নববর্ষের প্রস্তুতি সভা শেষে দুপুর ১২টায় জেলার শীর্ষ ব্যবসায়িক নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। আসন্ন উৎসব ও নববর্ষকে কেন্দ্র করে বাজার স্থিতিশীল রাখা এবং ব্যবসা প্রতিষ্ঠানে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

​এ সময় পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, “উৎসবের মৌসুমে ব্যবসায়ীদের নিরাপত্তা ও যানজট নিরসনে পুলিশ বিভাগ তৎপর রয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন কমিটির নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাগণ এবং কুষ্টিয়ার সুশীল সমাজের প্রতিনিধিরা। বক্তারা সকলে মিলে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক চেতনাকে অক্ষুণ্ণ রেখে উৎসব উদযাপনের অঙ্গীকার ব্যক্ত করেন।

বিডিবাএন২৪/আরডি

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.