BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫এ৩ বাংলাদেশের ৬ষ্ঠ বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত

বিডি বাংলা নিউজ ২৪

ঢাকা, ২ জুন: লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫এ৩, বাংলাদেশের ৬ষ্ঠ বার্ষিক কনভেনশন-২০২৬ গত ১ জুন রাজধানীর বনানী শেরাটন হোটেলের বলরুমে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত লায়ন্স নেতৃবৃন্দ, সদস্য ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বৈশ্বিক সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের মানবকল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে অবদানের ভূয়সী প্রশংসা করেন।

প্রধান অতিথি বলেন, লায়ন্স ইন্টারন্যাশনালের সেবামূলক কার্যক্রম সমাজের নিম্নবিত্ত মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকার মানবকল্যাণমূলক এ ধরনের সংগঠনের পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন। তিনি আরও বলেন, লায়ন্স পরিবারের একজন সদস্য হিসেবে সংগঠনটির মানবসেবামূলক কার্যক্রমকে সরকারের উন্নয়ন দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করেন। সেবার মানোন্নয়ন, আধুনিকায়ন এবং আরও বিস্তৃত পরিসরে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।

জেলা গভর্নর মোহাম্মদ বেলাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত কনভেনশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনালের সাবেক আন্তর্জাতিক পরিচালক মোসলেম আলী খান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জিএটি এরিয়া লিডার কাজী সাইফুল ইসলাম, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের (বিএলএফ) চেয়ারম্যান এ.কে.এম. রেজাউল হক, মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫ বাংলাদেশের কাউন্সিল চেয়ারপারসন আশরাফ হোসেন খান, সাবেক কাউন্সিল চেয়ারপারসন শেখ কামরুল ইসলামসহ লায়ন্স বাংলাদেশের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

এছাড়া আগামী ২০২৬-২০২৭ মেয়াদের জন্য ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নির্বাচনে জেলা গভর্নর পদে এম.এ. আউয়াল খান, ১ম ভাইস জেলা গভর্নর পদে ইশতিয়াক হোসাইন দিদার এবং ২য় ভাইস জেলা গভর্নর পদে শায়খ মাহফুজুর রহমান নির্বাচিত হন।

আগামী কনভেনশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সুলতান মাহমুদ বান্না। পাশাপাশি কেবিনেট সেক্রেটারি হিসেবে অ্যাডভোকেট রিয়াজুল হক বাশির এবং ট্রেজারার হিসেবে সাইফুল ইসলাম নির্বাচিত হন।

কনভেনশনে গত বছরের সেবামূলক কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সংগঠনের অর্জন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সমাজসেবা, মানবিক সহায়তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও লায়ন্স ক্লাবকে সম্মাননা প্রদান করা হয়।

বিডিবাএন২৪/আরডি

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.