BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

কুষ্টিয়ায় শ্মশান থেকে লাশের মাথার খুলি ও হাত চুরি

চয়ন আহমেদ, কুষ্টিয়া প্রতিনিধি,বিডি বাংলা নিউজ২৪

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর গ্রামের একটি
শ্মশান থেকে এক নারীর লাশের মাথার খুলি ও হাত চুরির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২০ মে ২০২৫) দিবাগত রাতে।

ছবি সংগৃহীত

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ওই নারীর নাম বাসুরানী সরকার (৭০)। তিনি কামালপুর গ্রামের মৃত অধীর সরকারের স্ত্রী। গত বছরের ডিসেম্বরে অসুস্থতার কারণে বাসু সরকারের মৃত্যু হলে তাকে কামালপুর শ্মশানে মাটিচাপা বা সমাধি করা হয়।
বুধবার (২১ মে) সকালে স্থানীয়রা শ্মশানে গিয়ে বাসুরানী সরকারের কবর খোড়া অবস্থায় দেখতে পান।

সেখানে দেখা যায় তার সমাধি করা স্থান থেকে দুর্বৃত্তরা সুড়ঙ্গের মতো করে মাটি খুঁড়ে ভেতরে প্রবেশ করে লাশের মাথার খুলি ও হাতের কিছু হাড় চুরি করে নিয়ে গেছে। পরে ঘটনাটি পরিবারের সদস্যদের জানানো হলে মুহূর্তের মধ্যে খবরটি এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিভিন্ন মহল্লা থেকে নারী-পুরুষ শ্মশানের সমাধিস্থল পরিদর্শন করেন এবং এ ঘটনার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। প্রাথমিকভাবে মাথার খুলি চুরির বিষয়টি নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে ঘটনাটি তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

বিডিবিএন২৪/আরডি

  • ইবির আইন অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিন

  • সাইবার স্পেসে জাতীয়তাবাদী রাজনীতি জোরদারে নতুন দায়িত্ব

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.