নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ ২৪
পেশাদারিত্ব ও ধৈর্য্য সহকারে মব নিয়ন্ত্রণের অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতি স্বরূপ ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমাকে পুরস্কৃত করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি।

বুধবার ডিএমপি কমিশনার সরাসরি সাক্ষাতে তার হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় ডিএমপি কমিশনার ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ভূয়সী প্রশংসা করেন এবং পরিস্থিতি বুঝে উত্তেজিত জনতাকে (মব) সামাল দেওয়ার এই দৃষ্টান্ত সকল পুলিশ সদস্যদের অনুকরণীয় মর্মে অভিমত ব্যক্ত করেন।
বিডিবিএন২৪/আরডি

-

লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫এ৩ বাংলাদেশের ৬ষ্ঠ বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত
-

ইবি ছাত্রদলের কমিটি ঘিরে আলোচনায় যে তরুণ নেতারা
-

তামিল রাজনীতিতে নতুন সমীকরণ: নির্বাচনী দৌড়ে এগিয়ে অভিনেতা বিজয়ের দল
-

ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে পৌঁছেছে সরকারি সরবরাহ



