নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ ২৪
বিশ্বব্যাপী আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস। জীব বৈচিত্র্য সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করতেই জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ২২ মে দিনটি বিশ্ব জীব বৈচিত্র্য দিবস হিসেবে উদযাপন করে আসছে। সারা বিশ্বে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় জীববৈচিত্র্য সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্বাধীনতার পর ১৯৭৪ সালে জীব বৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য দূষণ নিয়ন্ত্রণ সেল ও বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণয়ন করা হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ১৯৯২ সালের ২২ মে কেনিয়ার রাজধানী নাইরোবিতে বায়োডাইভার্সিটি (সিবিডি) চুক্তিতে স্বাক্ষর করে। এরপর ৫ জুন ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে জাতিসংঘের পরিবেশ কর্মসূচীর ধরিত্রী সম্মেলনে সিবিডি বিভিন্ন দেশের স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে বিশ্বের প্রায় ১৬৮ টি দেশ সিবিডি চুক্তিতে স্বাক্ষর করে এবং সিবিডি ওই বছরের ২৯ ডিসেম্বর থেকে কার্যকর হয়। বর্তমানে এই চুক্তিতে স্বাক্ষরকারী দেশের সংখ্যা ১৯৫ টি।

জীববৈচিত্র্য সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে ২৯ ডিসেম্বর কে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস হিসেবে ২০০০ সাল পর্যন্ত পালন করা হয়। কিন্তু ডিসেম্বর শেষ সপ্তাহে নানা ধরনের ছুটি থাকায় ২০০০ সালের পর থেকে প্রতিবছর ২২ মে বিশ্বব্যাপী এ দিবসটি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।বিখ্যাত ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানে ২০১১ সালে প্রকাশিত এক বৈজ্ঞানিক গবেষণা প্রতিবেদন অনুযায়ী পৃথিবীতে প্রায় ৮.৭ মিলিয়ন বা ৮৭ লক্ষেরও বেশি প্রজাতির উদ্ভিদ ও প্রাণী রয়েছে। আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে— স্থলজ জীবের ৮৬% এবং পানিতে বসবাসকারী ৯১% জীব এখনো বিজ্ঞানীদের নামকরণ ও শ্রেণীভুক্ত করাই বাকি!

বর্তমান সময়ে শিল্প ও বিজ্ঞানের অভূতপূর্ব উন্নতির ফলে আবিষ্কৃত হচ্ছে নিত্যনতুন প্রযুক্তি। আধুনিক প্রযুক্তির যথেচ্ছ ব্যবহার এবং ক্রমাগত শিল্পায়ন ও নগরায়নের ফলে পরিবেশে অতিমাত্রায় নিঃসরিত হচ্ছে গ্রীন হাউজ গ্যাস। যার ফলে পরিবেশ দূষিত হচ্ছে এবং জীববৈচিত্র্য হুমকীর সম্মুখীন হচ্ছে। পৃথিবীর ক্রমবর্ধমান জনসংখ্যার প্রয়োজনীয় চাহিদা মেটানো এবং নির্বিচারে বনাঞ্চল উজাড় করার ফলে বিলুপ্ত হচ্ছে অনেক প্রজাতির উদ্ভিদ ও প্রাণি।
এই পৃথিবীতে বাস করে হাজারো প্রাণী। তাদের নাম, পরিচিতি আর স্বভাবের কথা তুলে ধরতে গেলে হাজার পৃষ্ঠায় কোটি শব্দ লিখলেও শেষ হবে না। আধুনিক পৃথিবীতে এখন সব জায়গাতেই মানুষের পদচারণা।
মানুষ, প্রাণী ও প্রকৃতি মিলিয়েই আমাদের পৃথিবী নামের সবুজ গ্রহটি। বিশ্ববাসীর ব্যবহারের জন্য একটি মাত্র এ জীবমন্ডলটি রয়েছে। মানুষ এটিকে এতোটাই নির্দয়ভাবে ও নির্বিচারে ব্যবহার করছে। বর্তমানে সমস্ত বিশ্ব ব্যবস্থাই হুমকির দরজায় এসে দাঁড়িয়ে আছে।
বিডিবিএন২৪/আরডি

l
- ভূমিকম্পে কেঁপে উঠল দেশদেশে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২২ জুন) রাত ৯টা ৩০ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়।ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে। তবে রিখটার স্কেলে এর মাত্রা কত ছিল সে তথ্য জানানো হয়নি।ভূমিকম্পে প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে গত ১২ জুন সিলেট ও ময়মনসিংহসহ দেশের… Read more: ভূমিকম্পে কেঁপে উঠল দেশ
- চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীরনিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ ২৪ চট্টগ্রাম-কক্সবাজার সড়ককে ৪ লেন থেকে ৬ লেনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) রাতে কক্সবাজারের চকরিয়ায় আয়োজিত জনসভায় বক্তব্যকালে এই ঘোষণা দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ ২৫ বছরে কক্সবাজারের গুরুত্ব অনেক বৃদ্ধি পেয়েছে। কয়েকদিন পরেই মাতারবাড়ী বন্দর চালু হবে। আগামী দিনে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্য… Read more: চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর
- লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫এ৩ বাংলাদেশের ৬ষ্ঠ বার্ষিক কনভেনশন অনুষ্ঠিতবিডি বাংলা নিউজ ২৪ ঢাকা, ২ জুন: লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫এ৩, বাংলাদেশের ৬ষ্ঠ বার্ষিক কনভেনশন-২০২৬ গত ১ জুন রাজধানীর বনানী শেরাটন হোটেলের বলরুমে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত লায়ন্স নেতৃবৃন্দ, সদস্য ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও… Read more: লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫এ৩ বাংলাদেশের ৬ষ্ঠ বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত
- ইবি ছাত্রদলের কমিটি ঘিরে আলোচনায় যে তরুণ নেতারাইবি প্রতিনিধি,বিডি বাংলা নিউজ২৪ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠনকে ঘিরে দেশজুড়ে আলোচনা শুরু হয়েছে। কেন্দ্রীয় কমিটির পাশাপাশি দ্রুত সময়ের মধ্যেই ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের নতুন কমিটিও ঘোষণা হতে পারে বলে গুঞ্জন রয়েছে।এদিকে ইবি শাখা ছাত্রদলের নতুন কমিটিতে তরুণ নেতৃত্বের আলোচনায় উঠে এসেছেন রাফিজ আহমেদ, নূর উদ্দিন, আবু সাঈদ… Read more: ইবি ছাত্রদলের কমিটি ঘিরে আলোচনায় যে তরুণ নেতারা
- তামিল রাজনীতিতে নতুন সমীকরণ: নির্বাচনী দৌড়ে এগিয়ে অভিনেতা বিজয়ের দলতামিল সিনেমার জনপ্রিয় মুখ থালাপতি বিজয় এবার রাজনীতির ময়দানে চমক দেখাচ্ছেন। নির্বাচনের প্রাথমিক ফলাফলে তার প্রতিষ্ঠিত দল ‘তামিলাগা ভেট্রি কাজাগম’ (টিভিকে) ১০৯টি আসনে এগিয়ে রয়েছে, যা রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। টানা তিনবার ক্ষমতায় থাকা বর্তমান মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের দল পিছিয়ে পড়ায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে। সমর্থকদের মধ্যে ইতোমধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে,… Read more: তামিল রাজনীতিতে নতুন সমীকরণ: নির্বাচনী দৌড়ে এগিয়ে অভিনেতা বিজয়ের দল



