BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ জনের পদোন্নতিসহ চাকরি ফেরতের নির্দেশ

নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ ২৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত ৯৮৮ জনের পদোন্নতিসহ চাকরি ফেরতের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এ রায় দেন।

২০১১ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারীকে উচ্চ আদালতের নির্দেশে চাকরিচ্যুত করা হয়। চাকরি হারানোর পর তাঁরা মানবেতর জীবনযাপন করছেন এবং বিনা চিকিৎসায় মারা গেছেন অনেকে।

গত বছর জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব কর্মকর্তা-কর্মচারী চাকরি ফিরে পাওয়ার দাবি জানিয়ে আসছিলেন। তাঁরা আন্দোলনেও নামেন। এই পরিপ্রেক্ষিতে গত ৯ সেপ্টেম্বর সিন্ডিকেটের সভায় ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে চাকুরিচ্যুত ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারীকে চাকরিতে পুনর্বহালের বিষয়ে রিভিউ পিটিশনের সিদ্ধান্ত নেয় জাতীয় বিশ্ববিদ্যালয়।

এরপর আদালতে কয়েক দফা শুনানি হয়। অবশেষে চাকরিচ্যুত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীদের চাকরিতে পুনর্বহালের বিষয়ে আজ নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আপিল বিভাগের রায়ে সন্তোষ জানিয়েছেন এসব কর্মকর্তা-কর্মচারী।

বিডিবিএন২৪/আরডি

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.