BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

কুষ্টিয়া থেকে দেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদ আটক

চয়ন আহমেদ,কুষ্টিয়া প্রতিনিধি,বিডি বাংলা নিউজ২৪

দেশের শীর্ষ সন্ত্রাসী একাধিক হত্যা মামলার আসামি সুব্রত বাইনকে কুষ্টিয়া শহগঢ়0রের কালিশংকরপুর এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

ছবি সংগৃহীত : সুব্রত বাইন

এ সময় ০২টি পিস্তল, ০৪ টি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলিসহ সুব্রত বাইনের অন্যতম সহযোগী মোল্লা মাসুদ কেউ গ্রেফতার করা হয়।

সুব্রত বাইনকে এই ভবন থেকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছেন, আজ মঙ্গলবার ভোর পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্ত কুষ্টিয়া শহরের কালিপুর শংকরপুর এলাকার একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বেশ কিছুদিন আগে মোহাম্মদ শাহিন নামে এক ব্যক্তি তিনতলা বিশিষ্ট ছাত্রাবাসের নিচতলার একটি কক্ষ ভাড়া নেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ছাত্রাবাসের ওই কক্ষ থেকেই সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদকে গ্রেপ্তার করা হয়।

সুব্রত বাইনের বিরুদ্ধে ৩০ টি হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। সে ইন্টারপোলের তালিকাভুক্ত সন্ত্রাসী। আটকের পর তাকে ঢাকায় নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোন বিবৃতি দেওয়া হয়নি।

বিডিবিএন২৪/আরডি

কুষ্টিয়া থেকে দেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদ আটক

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.