BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

সৌদিতে চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৬ জুন

আন্তর্জাতিক ডেস্ক বিডি বাংলা নিউজ ২৪

সৌদি আরবে ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। অপরদিকে ৫ জুন হবে আরাফাতের দিন। দেশটির তুমাইর পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জিলহজের চাঁদ দেখা যায়।

সৌদির পাশাপাশি ওমান ও ইন্দোনেশিয়াতেও জিলহজের অর্ধচন্দ্রের দেখা মিলেছে।

গোল্ফ নিউজ এ তথ্য প্রকাশ করেছে

দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন জানিয়েছে, চাঁদ দেখা যাওয়ায় আজ বুধবার (২৮ মে) থেকে শুরু হবে জিলহজ মাস। ৯ জিলহজ (৫ জুন) আল্লাহর মেহমানরা আরাফাতের ময়দানে আর ৬ জুন উদযাপিত হবে ঈদুল আজহা।

আরাফাতের দিন হজযাত্রীরা আরাফাতের পাহাড় ও ময়দানে জড়ো হন। ওইদিন তাদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয় আরাফাতের প্রান্তর। হজের দ্বিতীয় দিন আরাফাতের দিন পড়ে। যারা হজ পালন করেন না তাদের অনেকে সেদিন রোজা রাখেন।

শেষ নবী হযরত মোহাম্মদ (সাঃ) তার জীবনের শেষ ভাষণটি এই আরাফাতের ময়দানে দিয়েছেলেন। যা বিদায়ী ভাষণ হিসেবে পরিচিত।

এদিকে পাকিস্তানে আজ চাঁদ দেখতে দেশটির চাঁদ দেখা কমিটি বৈঠকে বসেছিল। তবে এদিন দেশটিতে চাঁদ দেখা যায়নি। তাই পাকিস্তানের মানুষ আগামী ৭ জুন পশু কোরবানির মাধ্যমে ঈদুল আজহা উদযাপন করবেন।

বিডিবিএন২৪/আরডি

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.