BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

বুলবুলকে কাউন্সিলর হিসেবে অনুমোদন দিল বিসিবি

স্পোর্টস ডেস্ক,বিডি বাংলা নিউজ ২৪

৯ মাস আগে ফারুক আহমেদের কাউন্সিলর পদ দিয়ে বিসিবিতে আসার সুযোগ করে দিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ। বছর না ঘুরতে তা বাতিল করে দিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন কাউন্সিলর হিসেবে সাবেক বাংলাদেশ অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে মনোনীত করেছে সংস্থাটি। বিসিবিও এই সিদ্ধান্ত অনুমোদন করেছে।

সবশেষ বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে বিতর্ক দেখা দেয়। এনএসসি এই নিয়ে তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টে বিসিবি সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে নানা অব্যবস্থাপনার অভিযোগ আনা হয়েছে। এছাড়া, আটজন পরিচালক তার প্রতি অনাস্থা জানিয়ে বিষয়টি আরও সামনে নিয়ে এসেছেন।

ফারুকের কাউন্সিলর পদ বাতিল হওয়ার পর রাতে অনলাইনে বৈঠকে বসে বিসিবি পরিচালনা পর্ষদ। সেখানেই নতুন কাউন্সিলর হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে অনুমোদন দেওয়া হয়। সব পরিচালকের উপস্থিতিতেই এই অনুমোদন দেওয়া হয়েছে। আজ শুক্রবার (৩০ মে) বিকেলের মধ্যেই নতুন সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হতে পারে বুলবুলের।

বুলবুলকে যে বৈঠক থেকে অনুমোদন দিয়েছে বিসিবি, সেখানে আকরাম খানও উপস্থিত ছিলেন। তিনি অবশ্য অনাস্থা চিঠিতে সই করেননি। তা স্বত্বেও তিনি হাজির ছিলেন গত রাতের বৈঠকে।

তবে আমিনুল ইসলাম বুলবুলের দায়িত্বের মেয়াদ থাকবে স্রেফ ৪ মাস। আগামী অক্টোবরেই বিসিবি নির্বাচন। এই নির্বাচন সুষ্ঠু করার দায়িত্বই বর্তাবে বুলবুলের কাঁধে।

বিডিবিএন২৪/আরডি

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.