BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

রাজবাড়ী- কুষ্টিয়া মহাসড়কে গরুবাহী ট্রাক খাদে পড়ে প্রাণ গেল দুই ব্যবসায়ীর

নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ ২৪

মহাসড়ক থেকে খাদে ট্রাক, দুই গরুসহ প্রাণ গেল ২ ব্যবসায়ীর রাজবাড়ীর কালুখালীতে গরুবাহী ট্রাক উল্টে চাপা পড়ে দুজন নিহত হয়েছেন। শনিবার (৩১ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার বাংলাদেশ হাট এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার মধুপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫০) ও আফজালপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে রফিকুল ইসলাম (৩০)। তারা পেশায় গরু ব্যবসায়ী।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ বলেন, কুষ্টিয়ার মধুপুর থেকে ১২ জন গরু ব্যবসায়ী ১৪ টি গরু নিয়ে ট্রাকে ঢাকা যাচ্ছিলেন। দুপুর দেড়টার দিকে তারা কালুখালীর বাংলাদেশহাট এলাকায় এলে বৃষ্টির সময় একটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়।

এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুই রফিকুল মারা যান। এছাড়া দুটি গরুও মারা যায়।

বিডিবিএন২৪/আরডি

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.