
নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ ২৪
আজ বিডি বাংলা নিউজ ২৪ -এর নির্বাহী সম্পাদক ফরহাদ খান এর জন্মদিন। এই বিশেষ দিনে সহকর্মী, সাংবাদিক সমাজ, মিডিয়া ব্যক্তিত্ব, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে তিনি পাচ্ছেন অকৃত্রিম ভালোবাসা, শুভেচ্ছা ও দোয়া।
সাংবাদিকতা জগতে একজন দক্ষ, স্পষ্টভাষী এবং নির্ভীক সংবাদকর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। বিডি বাংলা নিউজ২৪ কে একটি গণমুখী ও নিরপেক্ষ সংবাদমাধ্যম হিসেবে গড়ে তুলতে তাঁর অবদান অনস্বীকার্য।
কিন্তু শুধু সাংবাদিকতাই নয়—তিনি মিডিয়া অঙ্গনের একজন পরিচিত ও প্রতিভাবান ব্যক্তিত্ব। বহু টেলিভিশন নাটক,বিজ্ঞাপন চিত্র,ও ইভেন্ট সেক্টরে সফল ভাবে কাজ করে যাচ্ছেন।তাঁর নাম ইতোমধ্যে শিল্প-সংস্কৃতির ভুবনে সুপরিচিত। নতুন প্রতিভা খুঁজে বের করা, গল্প বেছে নেওয়া, নির্মাণের দিকনির্দেশনা—সবকিছুতেই রয়েছে তাঁর সৃজনশীল ছাপ।
আজ তার জন্মদিনে আমরা কৃতজ্ঞতা জানাই একজন মানুষকে যিনি নিজের কর্মে সময়ের কথা বলেন, সমাজের চেহারা ফুটিয়ে তোলেন ক্যামেরার চোখে।
জন্মদিন উপলক্ষে তিনি বলেন,
আমি বিশ্বাস করি, সংবাদ ও সংস্কৃতি—এই দুইটি শক্তিই সমাজ বদলের হাতিয়ার। আমি সবসময়ই সত্য ও সৌন্দর্যের পক্ষে থেকে কাজ করে যেতে চাই। সাংবাদিকতা হোক বা নির্মাণ—প্রতিটি কাজেই আমি মানুষের কথা বলার চেষ্টা করি।
বিডি বাংলা নিউজ২৪ পরিবারের পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও আগামীর জন্য শুভকামনা। তাঁর জন্মদিন ঘিরে অনলাইনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে অসংখ্য শুভেচ্ছা বার্তা।
বিডিবিএন২৪/আরডি
https://whatsapp.com/channel/0029VbB0X3EGzzKLkd5tA42U


| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | |













