BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

‎কুষ্টিয়ায় পৃথক স্থানে দুই অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি,বিডি বাংলা নিউজ ২৪

কুষ্টিয়ায় পৃথক দুটি স্থান থেকে দুজন অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ আগস্ট) সকালে শহরের কোটপাড়া বারো শরিফ দরবারের পাশ থেকে একজন নারীর লাশ এবং বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনের পরিত্যক্ত এলাকা থেকে আরেক নারীর গলিত মরদেহ উদ্ধার করা হয়।



‎বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন।


‎পুলিশ জানিয়েছে, নিহতদের নাম-পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। একই দিনে পৃথক স্থানে অজ্ঞাত নারীর লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। দুই লাশই ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


‎কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, সকাল সাড়ে ১০টার দিকে বারো শরিফ দরবারের পাশের একটি বাড়ির সামনে নারীর মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি না এবং এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণ তা তদন্ত করা হচ্ছে। পরিচয় শনাক্তের জন্য স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


‎এ দিকে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গ্যারেজের পেছন থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর গলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় এবং মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।






বিডিবিএন২৪/আরডি

https://whatsapp.com/channel/0029VbB0X3EGzzKLkd5tA42U









সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.