BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

কুষ্টিয়া জেলা পরিষদে দুদকের অভিযান

নিজস্ব প্রতিনিধি,বিডি বাংলা নিউজ ২৪

দোকান বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে কুষ্টিয়া জেলা পরিষদ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার ( ৬ আগস্ট) বেলা ১২টা ২০ মিনিটে এ অভিযানে যায় দুদক।


‎আওয়ামী লীগ সরকারের আমলে জেলা পরিষদ নির্মিত ভবনের ২৫২টি দোকান বরাদ্দে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠায় জেলা সমন্বিত দুদক কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমারের নেতৃত্বে চার সদস্যের একটি টিম অভিযান চালায়। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ অভিযানে বিভিন্ন কাগজপত্র খতিয়ে দেখেন তারা।


‎দুদক কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিজন কুমার বলেন, জেলা পরিষদ ভবনের দোকান বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠায় আজ এ অভিযান পরিচালনা করা হয়েছে। প্রাপ্ত তথ্য যাচাই করা হচ্ছে এবং কোন ধরনের অনিয়ম ধরা পড়লে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা সব বিষয়ের কাগজপত্র সংগ্রহ করে এবং তা আরও খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি।


‎এদিকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র জানিয়েছেন দুদকের এই কাজে তারা সম্পূর্ন সহযোগিতা করছে এবং স্বচ্ছতা

‎বজায় রাখায় জেলা পরিষদের প্রধান অঙ্গীকার

‎বিষয়টি নিয়ে কুষ্টিয়া সচেতন মহল এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং তাদের ধারণা এর ফলে অনেক অভিযোগের জট খুলবে দুর্নীতিমুক্ত প্রশাসন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।












বিডিবিএন২৪/আরডি

https://whatsapp.com/channel/0029VbB0X3EGzzKLkd5tA42U








সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন


April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.