BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক ছাত্রনেতার হামলা

চয়ন আহমেদ,কুষ্টিয়া,বিডি বাংলা নিউজ ২৪

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা রেদোয়ান আফ্রিদী (২৩) এর ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠের পেছন পকেট গেটে এ হামলা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত রেদোয়ান কুষ্টিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারি কলেজ শাখার সাবেক সদস্যসচিব।

সমর্থকদের অভিযোগ, এর আগে হোস্টেলে ছাত্রদলের দুই গ্রুপের দ্বন্দ্বের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা অনশন কর্মসূচি পালন করেছিলেন, যার নেতৃত্ব দিয়েছিলেন রেদোয়ান। কলেজ হো‌স্টে‌লের আধিপত‌্য নি‌য়ে প্রতিবাদ করায় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে মারপিট করেছে।

কুষ্টিয়া জেলা ছাত্র সংসদের মুখ্য সংগঠক সুজন মাহমুদ ব‌লেন, একমাস আগে কুষ্টিয়া সরকারি কলেজ হোস্টেলে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে ঝামেলা হচ্ছিল। হলের মধ্যে এই রকম মব সৃষ্টির প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা অনশন করেন। অনশনের নেতৃত্ব দেয় আফ্রিদী। এর আগেও আফ্রিদীর ওপর হামলার চেষ্টা চালি‌য়ে‌ছিল ছাত্রদল। তখন পুলিশ চ‌লে আসায় পরিস্থিতি স্বাভাবিক হয়। এরই জের ধরে আজ সন্ধ‌্যার দি‌কে আফ্রিদীকে একা পেয়ে ক‌লেজ শাখা ছাত্রদ‌লের নেতাকর্মীরা কলেজ মাঠের পেছনের পকেট গেটে হামলা চা‌লায়। এ সময় তা‌কে বেধড়ক মার‌পিট করা হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, মাথা ও বুকে আঘাত পাওয়া গেছে। সিটি স্ক্যান করা হয়েছে, রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

এ বিষয়ে কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রাব্বি বলেন, যেই এ ঘটনার সঙ্গে জড়িত থাকুক না কেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। ছাত্রদল কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ সমর্থন করে না।

কুষ্টিয়া মডেল থানার ওসি মোশারফ হোসেন জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিডিবিএন২৪/আরডি


https://whatsapp.com/channel/0029VbB0X3EGzzKLkd5tA42U

সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.