BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

‎কুষ্টিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ‎‎


‎নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ২৪


‎বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কুষ্টিয়া শহরে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।

‎সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মুহাদ্দিস আব্দুল লতিফ খান। প্রধান অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মাওলানা আরিফুজ্জামান।

‎বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, দেশে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করতে হলে অবশ্যই জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। তারা বলেন, নির্বাচন ব্যবস্থায় প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালু করা সময়ের দাবি। এ ছাড়া দুর্নীতিবাজ ও দুষ্কৃতিকারীদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা এবং জনগণের মৌলিক অধিকার সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

‎সভাপতি মুহাদ্দিস আব্দুল লতিফ খান বলেন, “এই দেশ কোনো ব্যক্তির নয়, এ দেশের মালিক জনগণ। তাই জনগণের রায়ের প্রতিফলন ঘটাতে নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই।”

‎প্রধান অতিথি মাওলানা আরিফুজ্জামান বলেন, “আমরা আমাদের ৫ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। জনগণের অধিকার আদায়ে খেলাফত মজলিস আপসহীন ভূমিকা পালন করবে।”

‎এ ছাড়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতি রেজাউল করিম বলেন, “দেশকে বর্তমান সঙ্কট থেকে উত্তরণ করতে হলে ইসলামি মূল্যবোধের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে হবে।”

‎অন্য বক্তাদের মধ্যে সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হাকিম, সদর থানা সভাপতি মুফতি বশির উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা মমিনুল ইসলাম, পৌর সেক্রেটারি হীরক আহমেদ, মিরপুর সাধারণ সম্পাদক মুফতি আনোয়ার হোসেন, প্রফেসর আব্দুস সালাম ও মুফতি আলমগীরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

‎এছাড়া সমাবেশে দৌলতপুর, ভেড়ামারা, কুমারখালী ও খোকসা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বিডিবাএন২৪/আরডি

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.